বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মে ২০২৫ ২১ : ১২Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ ঋতুস্রাবের সময় দুর্বলতা, পেটে যন্ত্রণা, মেজাজ হারানো, এই ধরনের সমস্যায় ভোগেন না এমন মহিলা বিরল। মাসের পর মাস যাবতীয় সমস্যা সামলেই চলে জীবন। অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই মুঠো মুঠো ওষুধ খেতে বাধ্য হন। কিন্তু দীর্ঘদিন এই ধরনের ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক। বরং ভরসা রাখতে পারেন কয়েকটি নিরাপদ পন্থায়। তাহলেই প্রতি মাসে পাবেন স্বস্তি।
১. হিট থেরাপিঃ গবেষণায় দেখা গিয়েছে, হিট থেরাপি ঋতুস্রাবের ব্যথা উপশমে দারুণ কার্যকরী। হিটিং প্যাড বা গরম জলের বোতল রক্ত প্রবাহ বাড়ায় এবং জরায়ুর পেশিগুলিকে শিথিল করে। তাই পিরিয়ডের সময়ে এই পন্থা প্রয়োগ করে দেখতে পারেন। গরম জলে স্নান করলেও স্বস্তি পাওয়া যায় এবং মেজাজও ঠিক থাকবে।
২. ভেষজ প্রতিকারঃ ঋতুস্রাবের ব্যথায় কয়েকটি আর্য়ুবেদিক পানীয় খেলে উপকার পাওয়া যায়। যেমন আদা, ক্যামোমাইল বা মৌরি দিয়ে তৈরি চায়ের প্রদাহ-বিরোধী এবং 'স্পাসমোডিক' প্রভাব রয়েছে। বিশেষ করে আদা ব্যথার তীব্রতা কমাতে সাহায্য করে। তবে দুধ, চিনি দেওয়া চা এড়িয়ে চলাই শ্রেয়।
৩. ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি১ঃ ম্যাগনেশিয়াম পেশি সংকোচন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমাতে পারে। ভিটামিন বি১ স্নায়ুর কার্যকারিতা এবং এনার্জি মেটাবলিসম ঠিক রাখে। গবেষণায় দেখা গেছে, শরীরে এই ভিটামিন ও খনিজের মাত্রা ঠিক থাকলে ঋতুস্রাবের ক্র্যাম্পের সমস্যায় স্বস্তি পাওয়া যায়।
৪. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডঃ ওমেগা-৩ প্রদাহ-বিরোধী। এটি ক্র্যাম্পের তীব্রতা কমাতে এবং ঋতুস্রাবচক্র চলাকালীন মুড সুইং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের জন্য খাদ্যতালিকায় চর্বিযুক্ত মাছ এবং সাপ্লিমেন্টে রাখতে পারেন।
৫. শারীরিকভাবে সক্রিয় ও ব্যায়ামঃ হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন বাড়ায়। সঙ্গে শরীরের প্রাকৃতিক ব্যথা উপশমকারী এন্ডোরফিন নিঃসরণ করে। এমনকী বিশেষজ্ঞদের মতে, হালকা স্ট্রেচিংও লক্ষণীয় পার্থক্য আনতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?