বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | গরমের স্বস্তি ডেকে আনতে পারে চরম বিপদ! এসি চালানোর সময়ে এই সব ভুল করছেন না তো?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মে ২০২৫ ২০ : ২৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ গ্রীষ্মকালে নিত্যদিনের সঙ্গী এয়ার কন্ডিশনার। গনগনে গরমের হাত থেকে বাঁচার একমাত্র সহায় এই একটাই যন্ত্র। তবে শুধু ব্যবহার করলেই তো হল না, এসির সঙ্গে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সঙ্গে যন্ত্রটি ব্যবহারের সময়ে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। নচেৎ গরমের স্বস্তি ডেকে আনতে পারে চরম বিপদ! 

*নিয়মিত সার্ভিসিংঃ এসি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য নিয়মিত সার্ভিসিং করতে ভুললে চলবে না। নয়তো এসির মধ্যে ধুলোবালি জমে তা থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এসির মধ্যে এয়ার ফিল্টার থাকলেও তা একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কাজ করতে পারে। তাই নিয়ম করে নির্দিষ্ট সময় অন্তর এসি সার্ভিসিং করানো দরকার। 

*একটানা ব্যবহারঃ অনেকেই ১৫ ঘণ্টা বা তার বেশি সময় ধরে একটানা এসি চালানোর ভুল করে থাকেন। যা এসি বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। এক্ষেত্রে ৪ থেকে ৫ ঘণ্টা ব্যবহারের পরে ইউনিটটি বন্ধ করে এক বা দুই ঘন্টা বিরতি দেওয়া শ্রেয়। 

*ফিল্টার পরিষ্কার: এসি-তে লাগানো ফিল্টার হাওয়া থেকে ধুলো-ময়লা দূর করে।  ফিল্টারে নোংরা জমলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরতে চায় না। ফিল্টারটি বায়ুপ্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যদি এটি নোংরা হয়, তাহলে কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এই সমস্যা এড়াতে প্রতি ৪ থেকে ৫ সপ্তাহে এসি ফিল্টার পরিষ্কার করার দিকে লক্ষ্য রাখুন। 

*আউটডোর ইউনিট পরিষ্কার: স্প্লিট এসির আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিটে নোংরা জমে। যা পরিষ্কার না করলে এসির কুলিং সিস্টেম ঠিক মতো কাজ করে না। 

*গ্যাস লিকেজ পরীক্ষাঃ এসিতে গ্যাস লিকেজ গুরুতর বিস্ফোরণের কারণ হতে পারে, বিশেষ করে যখন গ্যাস গরম কম্প্রেসারের সংস্পর্শে আসে। আপনি যদি গ্রীষ্মকালে ঘন ঘন এসি ব্যবহার করেন, তাহলে গ্যাস লিকেজ হওয়ার কোনও লক্ষণ রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন।

*স্টেবিলাইজার ব্যবহার: যদি আপনার এলাকায় প্রায়ই বিদ্যুৎ সরবরাহ ওঠানামা হয়, তাহলে এসি মেশিনের ক্ষতি আটকাতে স্টেবিলাইজার ব্যবহার করাই শ্রেয়। এতে মেশিন অনেকদিন ভাল থাকবে। 

*সঠিক তাপমাত্রা সেটঃ এসির কার্যক্ষমতা ঠিক রাখতে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করতে মেশিনটি ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালানোর চেষ্টা করুন। মনে রাখবেন, তাপমাত্রা খুব বেশি কমিয়ে দিলে আপনার বিদ্যুৎ খরচই কেবল বাড়বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া