বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | LUNGS TRANSPLANT: ফুসফুস প্রতিস্থাপনের ব্যবস্থা হচ্ছে এসএসকেএমে

Sumit | ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫ : ৫১Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য: এবার ফুসফুস প্রতিস্থাপনের ব্যবস্থা হতে চলেছে এসএসকেএম হাসপাতালে। উপকৃত হবেন অসংখ্য মানুষ। হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে উদ্যোগী হয়েছেন বলে জানিয়েছেন এসএসকেএমের পালমোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অমিতাভ সেনগুপ্ত।
তিনি বলেন, "আমাদের ডিরেক্টর নিজে উদ্যোগী হয়েছেন হাসপাতালে ফুসফুস প্রতিস্থাপন ব্যবস্থা চালু করার। দ্রুত যাতে এই ব্যবস্থা চালু করা যায় সেবিষয়ে ব্যবস্থা করছেন তিনি।"
ফুসফুসের অন্যান্য রোগ ছাড়াও যে বিষয়টি ইতিমধ্যেই চিকিৎসকদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হল আক্রান্ত ফুসফুস ছোট হয়ে যাওয়া। যার ফলে রোগীর জীবনের মেয়াদ দ্রুত ফুরিয়ে আসছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই প্রবণতাটা খুবই উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন ডা. অমিতাভ সেনগুপ্ত। তিনি বলেন, "গত এক বছরে আমাদের কাছে এক বিরাট সংখ্যক মহিলা এসেছেন যাদের মধ্যে এই ফুসফুস ছোট হয়ে যাওয়া বা "রেস্ট্রিক্টিভ লাঙস ডিজিজ"-এর বিষয়টি আমরা পেয়েছি। এঁরা প্রায় সকলেই মধ্যবয়সী। এই রোগের চিকিৎসায় ইতিমধ্যেই শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে আলাদা একটি ক্লিনিক খোলা হয়েছে। যেখানে একজন বক্ষরোগ বিশেষজ্ঞের পাশাপাশি থাকছেন রিউম্যাটোলজিস্ট, রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট।"
তাঁর কথায়, "হাসপাতালে আসা রোগীদের মধ্যে যাদের এই সমস্যা থাকছে তাঁদের জন্যই এই বিশেষ ক্লিনিক। যেখানে আলোচনার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা করা হয়।"
রোগের লক্ষণ সম্পর্কে তিনি বলেন, "দিনকয়েক ধরে টানা শুকনো কাশি হবে। সঙ্গে থাকবে দুর্বলতা‌। রোগী অল্পেতেই হাঁফিয়ে উঠবেন।"
রোগের কারণ সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, "অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁদের বাড়িতে পোষা পাখি আছে। যার থেকে জৈব ধূলিকণা ফুসফুসে ঢুকে এই রোগ সৃষ্টি করছে। আবার অনেকের ক্ষেত্রে আলাদা করে কোনও কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার বাত সংক্রান্ত সমস্যার থেকেও এই রোগ হতে পারে।" শেষপর্যন্ত এই রোগীদের ক্ষেত্রে ফুসফুস প্রতিস্থাপন ছাড়া আর কোনও পথ থাকছে না বলেই জানিয়েছেন ডা. অমিতাভ সেনগুপ্ত।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া