সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২১ মে ২০২৫ ১৮ : ০৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে খতম ৩০ মাওবাদী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের জোর লড়াই হয়। এরপরই এই ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। মৃতদের মধ্যে মাওবাদীদের অন্যতম নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ মৃত্যু হয়েছে বলেই খবর। তার ওপর ১ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।
নারায়নপুর জেলাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের জোর সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষের মধ্যে জোরালো গুলি বিনিময় ঘটে। পুলিশ সূত্রে খবর, এরপরই ধীরে ধীরে মাওবাদীরা পিছু হঠতে থাকে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের সামনে তারা অসহায় বোধ করতে থাকে।
বুধবার সকাল থেকেই শুরু হয় এই অপারেশন। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরপরই দুপক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়ে যায়। নারায়নপুর, বিজয়ওয়াড়া এবং দান্তেওয়াড়া জেলার ডিআরজি এই অপারেশনের নেতৃত্ব দেন। নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই মাওবাদীদের লুকিয়ে থাকার খবর ছিল। সেইমতো তারা গোটা এলাকা ঘিরে ধরে শুরু করে অপারেশন।
নিরাপত্তা বাহিনীকে দেখামাত্রই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই একের পর এক মাওবাদীর মৃত্যু ঘটতে থাকে। লড়াইতে পার না পেয়ে তারা ধীরে ধীরে পিছু হঠতে থাকে। তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলির শিকার হয়ে বহু মাওবাদী প্রাণ হারিয়েছে।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ে বিজাপুরে একটি অভিযানে ১৫ জন মাওবাদী মারা যায়। তেলেঙ্গানা সীমান্তের কাছে সেবারে মাওবাদীরা লুকিয়ে ছিল। সেখানেও নিরাপত্তা বাহিনী তাদেরকে খুঁজে বের করে খতম করে। এই এলাকা থেকে মাওবাদী খতম করতে বিশেষ গোয়েন্দা টিমকে কাজে লাগিয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের সঠিক তথ্যের ওপর নির্ভর করেই এই বিরাট সফলতা পেল নিরাপত্তা বাহিনী। মাওবাদী দমনে এই অভিযান টানা চলবে বলেও জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?