সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'তথ্য পাচার করেছি', জানালেন জ্যোতি, পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ!

Pallabi Ghosh | ২১ মে ২০২৫ ১৮ : ০১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে বড়সড় স্বীকারোক্তি পাক-চর ইউটিউবার জ্যোতি মালহোত্রার। অবশেষে তদন্তকারীদের জানিয়ে দিলেন, তিনি দেশ-বিরোধী একাধিক তথ্য পাকিস্তানে পাচার করেছেন। পাকিস্তানের আইএসআই-এর একাধিক এজেন্টের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানিয়েছেন জ্যোতি। 

 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তদন্তকারীদের জ্যোতি জানিয়েছেন, 'আমার একটি ইউটিউব আছে, নাম 'ট্রাভেল উইথ জো'। আমার পাসপোর্ট আছে। ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলাম। সেখানেই আহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ হয়েছিল। তখনই আমাদের মধ্যে ফোন নম্বর আদানপ্রদান হয়। তারপরেই নিয়মিত যোগাযোগ শুরু।' 

 

এরপর পাকিস্তানে দু'বার গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দানিশের পরিচিত, আইএসআই এজেন্ট আলি হাসানের সঙ্গে তাঁর আলাপ হয়। জ্যোতি আরও জানিয়েছেন, 'আলি হাসান পাকিস্তানে আমার থাকার ও ঘোরার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। আলিই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ও ইতালিয় আধিকারিকদের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেখানেই শাকির ও রানা শাহবাজের সঙ্গে আমার পরিচয় হয়‌। শাকিরের ফোন নম্বর নিয়ে, জাট রানধাওয়া নামে সেভ করেছিলাম। যাতে কেউ সন্দেহ না করেন। তারপর ভারতে ফিরে আসি।' 

 

তদন্তকারীদের জ্যোতি এও জানিয়েছেন, 'ফোন নম্বর নেওয়ার পর সকলের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম মারফত দেশ-বিরোধী তথ্য একাধিকবার পাচার করেছি। তার মধ্যেই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে দানিশের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া