বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মে ২০২৫ ০০ : ৩৮Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে 'বাবা ভাঙ্গা'র ভবিষ্যদ্বাণী যেমন আলোড়ন তোলে, ঠিক তেমনই জাপানেও জন্ম নিয়েছে এক রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা—মাঙ্গা শিল্পী রিও তাতসুকি (Ryo Tatsuki), যাঁর লেখায় আগামী জুলাই মাসকে ঘিরে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয়ের আঁচ পাওয়া যাচ্ছে। আর সেই আশঙ্কাতেই ইতিমধ্যেই হাজার হাজার পর্যটক তাঁদের জাপান ভ্রমণ বাতিল করে ফেলেছেন।
১৯৯৯ সালে প্রকাশিত তাঁর বই ‘দ্য ফিউচার আই স’-এ তাতসুকি কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ভবিষ্যদর্শনের কথা লেখেন। অনেকেই বলছেন, সেই লেখার অনেক ঘটনাই ইতিমধ্যে বাস্তবে ঘটে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল ২০১১ সালের মার্চ মাসে ঘটে যাওয়া টোহোকু ভূমিকম্প ও সুনামির ভবিষ্যদ্বাণী—যে বিপর্যয়ে প্রাণ গিয়েছিল ১৮ হাজারেরও বেশি মানুষের।
তবে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে তাতসুকির একটি সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী—যা তিনি তাঁর বইয়ের ২০২১ সালের ‘কমপ্লিট এডিশন’-এ লিখেছিলেন। তাতে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের ঠিক নিচে, ফিলিপাইন ও জাপানের মাঝে সমুদ্রতলে একটি ফাটল ধরবে, এবং সেখান থেকেই সৃষ্টি হবে এক ভয়ংকর ধ্বংসযজ্ঞ! তাঁর দাবি অনুযায়ী, এই ফাটল থেকে ছুটে আসবে এমন এক সুনামি, যার ঢেউ হবে টোহোকু বিপর্যয়ের থেকেও তিনগুণ বড়। শুধু তাই নয়, তিনি লিখেছেন “সমুদ্রের জল ফুটে উঠবে...”—যা অনেকের মতে, জলের তলার এক বিশালকার আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের ইঙ্গিত। এই বিপর্যয়ের কেন্দ্রবিন্দু হিসেবে তিনি এঁকেছেন এক হীরের মতো আকৃতির অঞ্চল—যেটি জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জকে জুড়ে রেখেছে। অর্থাৎ প্রায় গোটা পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই পড়ছে সেই ধ্বংসের আওতায়!
এই ভবিষ্যদ্বাণী সামনে আসতেই আতঙ্ক চরমে উঠেছে। হংকং ভিত্তিক এক পর্যটন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি এন ইউয়েন জানাচ্ছেন, ইস্টার ছুটিতেই জাপানগামী ট্যুর বুকিং প্রায় ৫০ শতাংশ কমে গেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী সপ্তাহগুলোতে সেই সংখ্যা আরও কমবে।
এই আতঙ্ক আরও গভীর হয় যখন জাপানে অবস্থিত চীনা দূতাবাস গত মাসেই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করে। তাতে স্পষ্টভাবে বলা হয়, জাপানে ভ্রমণ বা বসবাস করছেন—তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রসঙ্গত, রিও তাতসুকি পেশায় একজন মাঙ্গা শিল্পী হলেও, বহু বছর ধরেই তিনি দাবি করে আসছেন—তিনি ভবিষ্যৎ দেখতে পান। তাঁর বইয়ে এমন বহু ঘটনার উল্লেখ রয়েছে, যেগুলি পরে বাস্তব হয়েছে বলেই মত অনুগামীদের। যেমন, ফ্রেডি মারকিউরির মৃত্যু, ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প—এসব নিয়েও তিনি আগাম লিখে ফেলেছিলেন বলে দাবি।
বিজ্ঞানের চোখে এসব ভবিষ্যদ্বাণী নিছক কাকতালীয়। কিন্তু ইতিহাস বলছে, একাধিকবার এই ‘কাকতালীয় ব্যাপার স্যাপার’ হাড় হিম করা সত্যি হয়ে উঠেছে। আর তাই এবার জুলাই ৫-কে ঘিরে বাতাসে ঘনিয়ে উঠেছে দমবন্ধ করা আতঙ্ক!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?