সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ মে ২০২৫ ০০ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সে একা, গরিব, অসহায়। এক বেকার ভাই রয়েছে। সে বিয়ে করে সংসার পেতে নতুন করে জীবন শুরু করতে চায়। কিন্তু আর্থিক সমস্যার কারণে এগোতে পারছেন না। এই ছকেই একে একে ফাঁদে ফেলেছিলেন ২৫ জনকে। কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়ে গেলেন ‘লুটেরি দুলহন’ অনুরাধা পাসওয়ান।৩২ বছর বয়সী অনুরাধাকে গ্রেপ্তার করেছে সাওয়াই মাধোপুর পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২৫ জন ব্যক্তিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। একটি শিকার করার পর নতুন শহরে নতুন নাম নিয়ে ফের ফাঁদ পাততেন অনুরাধা। প্রতিবার একই কায়দায় মন ভোলাতেন পুরুষদের। এর পর বিয়ে সেরে গয়না এবং টাকা নিয়ে চম্পট দিতেন।সাওয়াই মাধোপুর পুলিশ তাঁকে ভুয়ো বিয়ের টোপ দিয়ে নিজেদের ফাঁদে ফেলে।
অনুরাধার অসহয়তা দেখে কেউ ঘুণাক্ষরেও টের পেতেন না যে তিনি একটি ভুয়ো বিবাহ চক্রের মূল পাণ্ডা। তাঁর শাগরেদরা তাঁর ছবি নিয়ে সম্ভাব্য শিকারের কাছে পৌঁছে যেতেন এবং তাঁর বর্ণনা দিতেন। বিয়ে ঠিক করে দেওয়ার জন্য দুই লক্ষ টাকা করেও নিতেন।
সব কথা হওয়ার পর একটি বিবাহ চুক্তিপত্র প্রস্তুত করা হযত। কোনও মন্দিরে বা বাড়িতে রীতি অনুসারে বিয়ে সম্পন্ন হওয়ার পরেই নাটক শুরু হত। অনুরাধা তাঁর বর এবং শ্বশুরবাড়ির সঙ্গে ভাল ব্যবহার করে তাঁদের বিশ্বাস অর্জন করতেন। কয়েক দিনের মধ্যেই, তিনি তাঁর পরিকল্পনার চূড়ান্ত ধাপটি বাস্তবায়ন করতেন। খাবারে মাদক মিশিয়ে গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিতেন।
গত ২০ এপ্রিল মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা অনুরাধাকে বিয়ে করেন। এর জন্য অনুরাধার শাগরেদ পাপ্পু মিনাকে দুই লক্ষ টাকাও দিয়েছিলেন তিনি। হিন্দুমতে বিষ্ণুর পরিবারের লোকেদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন দু’জনে। বিয়ের দুই সপ্তাহ পরেই এক লক্ষ ২৫ হাজার টাকার গয়না, নগদ ৩০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল নিয়ে চম্পট দেন অনুরাধা।
এই বিষয়ে বিষ্ণু বলেন, ‘’আমি একটি ঠেলাগাড়ি চালাই। বিয়ে করার জন্য টাকা ধার করেছিলাম। মোবাইলটিও কিনেছিলাম ধারে। সব নিয়ে পালিয়ে গিয়েছে সে। স্বপ্নেও ভাবিনি যে ও আমায় ঠকাবে।“ তিনি আরও বলেন, “আমি সচরাচর তেমন ঘুমোই না। কিন্তু ঘটনার দিন রাতে আমি বাচ্চাদের মতো ঘুমিয়েছিলাম।যেন কেউ আমায় ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।“ এরপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিষ্ণু।
বিষ্ণুর দেওয়া তথ্যের ভিত্তিতে, সওয়াই মাধোপুর পুলিশ আনুরাধার জন্য একটি ফাঁদ পাতে। একজন কনস্টেবল বর সেজেছিলেন। তাঁকে একজন সম্ভাব্য গ্রাহক ভেবে অনুরাধার এজেন্ট অনেক মহিলার ছবিও দেখিয়েছিলেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, "তদন্তের পর, সমস্ত নথি এবং বিবাহচুক্তি জাল বলে প্রমাণিত হয়েছে। আমাদের দল থেকে একজন কনস্টেবলকে বর হিসেবে সাজিয়েছিলাম এবং অনুরাধাকে বিয়ে করার জন্য প্রলুব্ধ করেছিলাম।"
অবশেষে ভোপাল থেকে গ্রেপ্তার করা হয় অনুরাধাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?