সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের ফিরবে লকডাউনের স্মৃতি!‌ দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন  

Rajat Bose | ২০ মে ২০২৫ ০০ : ০৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ফিরছে সেই ভয়াবহতার স্মৃতি?‌ ভারতে ফের ফিরছে করোনা?‌ ইতিমধ্যেই সিঙ্গাপুর, হংকং, থাইল্যাণ্ডে বিপুল হারে ছড়াতে শুরু করেছে করোনা। একাধিক জনের মৃত্যুর খবরও মিলেছে।


যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও করোনা নিয়ে চিন্তার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান পেশ করেছে, তাতে বলা হয়েছে, দেশে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ২৫৭। যদিও এই হিসেব ১৯ মে অবধি। ১২ মে অবধি সংখ্যাটা ছিল ১৬৪। আর তাই স্বাস্থ্যমন্ত্রক যতই স্থিতিশীল বলুক, গত সাত দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ বেড়েছে। 


কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে আক্রান্ত ৬৯ জন। একমাত্র মৃত্যুও সে রাজ্যেই। তালিকায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ৪৪। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু (‌৩৪)‌, কর্নাটক (‌৮)‌, গুজরাট (‌৬)‌, দিল্লি (‌৩)‌। হরিয়ানা, রাজস্থান ও সিকিমে আক্রান্তের সংখ্যা এক জন করে। তবে বাংলায় এখনও কোভিড আক্রান্তের খোঁজ মেলেনি।


এবার করোনার যে ভ্যারিয়ান্ট আতঙ্ক ছড়াচ্ছে তা হল জেএন১। এখন প্রশ্ন এই ভ্যারিয়ান্ট কতটা বিপজ্জনক হতে পারে।


যদিও এই ভ্যারিয়ান্টের দেখা এখনও মেলেনি। এটি বিএ.‌২.‌৮৬ এর একটি সাব ভ্যারিয়ান্ট। এই ভ্যারিয়ান্টই ২০২৩ সালে ভয় ধরিয়ে ছেড়েছিল গোটা বিশ্বে। কিন্তু বৈজ্ঞানিকরা এখন দাবি করছেন, এই সাব ভ্যারিয়ান্টই নাকি এখন আতঙ্কের মূল কারণ। এই ভ্যারিয়ান্টের সঙ্গে ওমিক্রনের অনেকটা মিল রয়েছে। তাই এখন যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে দুর্বলতা, কাশি, গলায় সংক্রমণ, পেটের গন্ডগোলের মতো উপসর্গ দেখা যাচ্ছে। 


তাই এই উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে উপসর্গ দেখা দেয় দুই থেকে তিন দিন পর। তারপর তা ছড়াতে শুরু করে।


বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সাবধান না হলে গোটা বিশ্ব দেখবে আরও একটি অতিমারি।
এ ইঙ্গিত তাহলে লকডাউনের!‌  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া