মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ মে ২০২৫ ২৩ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গত ১১ সপ্তাহ ধরে গাজা দখল করার পর থেকে সেখানে ত্রাণ তহবিল পৌঁছনো নিয়ন্ত্রণ করছে ইজরায়েল। এর ফলে প্রাণ সঙ্কট দেখা দিয়েছে বহু শিশুর। জাতিসংঘের হুঁশিয়ারি, ইজরায়েল যদি গাজায় ত্রাণ সরবরাহ করতে না দেয় তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাণ হারাতে পারে ১৪ হাজার শিশু।
জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, সোমবার মাত্র ত্রাণ নিয়ে মাত্র পাঁচটি ট্রাক ঢুকতে পেরেছে গাজায়। যার মধ্যে শিশুখাদ্যও রয়েছে। গত এক সপ্তাহ ধরে গাজায় কোনও ত্রাণের গাড়ি ঢুকতে দিচ্ছিল না ইজরায়েল। অবশেষে আমেরিকা, কানাডা, ফ্রান্স এবং ব্রিটেনের মতো মিত্র দেশগুলির চাপে পাঁচটি গাড়ি গাজায় ঢুকতে দেওয়া হয়েছে। যদিও সেই ত্রাণ এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছয়নি।
বিবিসি-র রেডিও ৪-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪,০০০ শিশু মারা যাবে যদি আমরা তাদের কাছে পৌঁছাতে না পারি... যে সকল মায়েরা অপুষ্টিতে ভোগার কারণে তাঁদের সন্তানদের খাওয়াতে পারছেন না, তাদের কাছে সেই শিশুখাদ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরণের ঝুঁকি নিচ্ছি।“
সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারা গাজায় ইজরায়েলের ‘জঘন্য কর্মকাণ্ডের’ নিন্দা করার পর এবং মানবিক সাহায্যের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে যৌথ পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর জাতিসংঘের কর্মকর্তার এই মন্তব্য। এক যৌথ বিবৃতিতে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইজরায়েলের সাহায্য বন্ধ করার হুমকি দিয়েছেন। এর পাশাপাশি ইজরায়েলের মন্ত্রীদের মন্তব্যেরও নিন্দা করেছেন যারা প্যালেস্তিনীয়দের উৎখাত করার হুমকি দিয়েছেন।
ইজরায়েলের বন্ধু দেশগুলির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফ্লেচার। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, জাতসংঘ আশা করছে আরও ১০০টি ট্রাক মঙ্গলবারের মধ্যেই গাজায় পাঠাতে পারবে। যার মধ্যে শিশুখাদ্য এবং পুষ্টিকর খাবার রয়েছে।
গাজায় দুর্ভিক্ষের আশঙ্কায় আন্তর্জাতিক চাপের মধ্যে, রবিবার রাতে ইজরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ১১ সপ্তাহের ভয়াবহ সাহায্য অবরোধ শিথিল করতে বাধ্য হন। তিনি বলেন, ‘কূটনৈতিক কারণে’ গাজায় ‘ক্ষুধা সংকট’ রোধ করা ইজরায়েলের জন্য প্রয়োজনীয় ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?