শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ মে ২০২৫ ২২ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ৯ মে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। পশ্চিমবঙ্গ তথা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্বকবির জন্মদিন। এই শহরও পিছিয়ে নেই। তবে এই বছরের বিশেষ আকর্ষণ ছিল সিংহী পার্কের উদ্যোগে আয়োজিত ‘কবি প্রণাম’। অনুষ্ঠানটির ডিজিটাল পার্টনার ছিল আজকাল ডট ইন।
এই বছরই সিংহী পার্কের এই আয়োজন প্রথম। গত ১৭ মে গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে আয়োজিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক শ্রীকান্ত আচার্য্য, গায়িকা জয়তী চক্রবর্তী, সারোদবাদক দেবাঞ্জন চক্রবর্তী এবং তবলাবাদক বিভাস সাংহাই। এছাড়াও ছিলেন রাজ্য সরকারে যুগ্ম আবগারি কমিশনার তন্ময় চক্রবর্তী। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন, মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিষ কুমার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বাসু, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুপর্নানন্দ মহারাজ এবং কালচারাল সেক্রেটারি স্বামী প্রাণথানন্দ মহারাজ।
অনুষ্ঠানটিতে এক হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। সিংহী পার্ক ক্লাবের সদস্য এবং তাঁদের পরিবার পরিজনদের এই অনুষ্ঠানের পাস দেওয়া হয়েছিল। অন্য যাঁরা এই অনুষ্ঠানটিতে যোগ দিতে চেয়েছিলেন তাঁদের পাস কিনতে হয়েছিল। ১ মে-র মধ্যে অনুষ্ঠানের অতিথিদের পাস বিলি করে দেওয়া হয়েছিল।
কবিগুরুর জন্মদিন ৯ মে কিন্তু ১৭ মে কেন রবীন্দ্র জয়ন্তী পালন করা হল? আজকাল ডট ইন-এর এই প্রশ্নের উত্তরে সিংহী পার্কের সহকারি কোষাধক্ষ্য জয়ন্ত গুছাইত জানান, ক্লাবের তরফ থেকে জিডি বিড়লা, উত্তম মঞ্চ ছাড়াও আরও অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোথাও খালি পাওয়া যাচ্ছিল না। অবশেষে ১৭ মে তারিখে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার খালি পাওয়া যায়। তাই ওই দিনই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এই বছরের উদ্যোগে যে পরিমাণ সাড়া মিলেছে তাতে আপ্লুত উদ্যোক্তারা। আগামীদিনে আরও বড় পরিসরে এই অনুষ্ঠানটি আয়োজন করতে চান তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?