সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ মে ২০২৫ ২১ : ৪৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সংবাদ শিরোনামে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। ভয়ঙ্কর অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন জ্যোতিকে। এই পরিস্থিতে ফিরল দেশের প্রাক্তন এক কূটনীতি মাধুরী গুপ্তার স্মৃতি।
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে মাধুরি গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৮ সালের মে মাসে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। চার্জশিটে অনুসারে, বয়সে ছোট এক পাক গুপ্তচরের প্রণয়ের ফাঁদে পা দিয়ে তথ্য পাচার করেছিলেন ভারতীয় এই কূটনীতিক।
কীভাবে ফাঁদে পা দিলেন মাধুরী?
ইসলামাবাদে একটি কূটনৈতিক সমাবেশে, মাধুরী গুপ্তার সঙ্গে একজন পাকিস্তানি সাংবাদিক পরিচয় করিয়ে দেন জামশেদ নামে এক ব্যক্তির। তিনি জিম নামে পরিচিত ছিলেন। জৈশ-ই-মহম্মদ প্রধান মাওলানা মাসুদ আজহারের লেখা একটি বই সম্পর্কে কথোপকথই মাধুরীর ফাঁদে পড়ার সূচনা ছিল।
জামশেদ মাধুরীকে বইটি সংগ্রহের প্রস্তাব দেন। এরপরই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ৫২ বছর বয়সী মাধুরী গুপ্তার সঙ্গে ৩০ বছর বয়সী আইএসআই অপারেটিভের প্রেম ক্রমশ গভীর হয়। তাঁদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে, মাধুরী ইসলাম ধর্ম গ্রহণ করে জামশেদকে বিয়ে করার জন্যও প্রস্তুত ছিলেন।
কিন্তু এই ক্ষেত্রে প্রেম ছিল একটি সাবধানে তৈরি ভ্রম। গোয়েন্দা সংস্থাগুলি পরে প্রকাশ করে যে, ছুটি না দেওয়া এবং বিলম্বিত বেতনের কারণে ভারত সরকারের প্রতি মাধুরী গুপ্তার অসন্তোষ তাঁকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। এটি বুঝতে পেরে, জামশেদ, মুদাসসর রাজা রানা নামে আরেক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে তাকে তাঁর মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য ইন্ধন দিতেন।
কীভাবে ধরা পড়লেন মাধুরী?
২০১০ সালে মাধুরীকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল সাউথ ব্লকের। ২০০৮ সালে মুম্বই হামলার বছর দেড়েক পর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কাছে প্রথম এক চর এর খবর আসে। সে সময় ভারতের গোয়েন্দা বিভাগ (আইবি)-র প্রধান ছিলেন রাজীব মাথুর। সঙ্গে সঙ্গে তাঁকে সে খবর দেয় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন। তার পরেই কমিশনের নজরে আসেন ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কর্মরতা মাধুরী।
২০১০ সালের ২২ এপ্রিল মাধুরীকে গ্রেফতার করা হয়। তবে ২০১২ সালে জামিন পেয়ে যান এই কূটনীতিক। কিন্তু সেই বছরই তাঁর বিরুদ্ধে সরকারি তথ্য গোপনীয়তা আইনে চার্জ গঠন হয়। শেষপর্যন্ত ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন মাধুরী।
চরবৃত্তির খবর আসার পর ইসলামাবাদে ভারতীয় হাই-কমিশন কর্মরতা মাধুরীকে নিয়ে তদন্ত করেছিল আইবি। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত হয় যে, মাধুরী পাকিস্তানের চর, এ দেশের নানা গুরুত্বপূর্ণ খবর পাচার করেন। এর পরেই তৎকালীন আইবি প্রধান মাথুর ভারতীয় গুপ্তচর সংস্থা 'র'-এর প্রধান কেসি বর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাইকে বিষয়টি জানান। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। মাধুরীর উপর কড়া নজর রাখা বাড়ানো হয়। মাধুরীর মতিগতি বুঝতে বেশ কিছু ভুয়ো খবরের টোপ দেওয়া হয়। সেই খবর মাধুরী মারফৎ পাকিস্তানের কাছে পৌঁছোচ্ছে কি না, তাতে নজর রাখেন তদন্তকারীরা।
সেই টোপ অনায়াসে গিলেছিলেন মাধুরী। খবর পৌঁছে গিয়েছিল শত্রু শিবিরে। এরপরই মাধুরীর চরবৃত্তি স্পষ্ট হয়ে যায় গোয়েন্দাদের কাছে। দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁকে। এ দেশে ফিরে ২২ এপ্রিল তিনি হাজিরা দেন বিদেশ মন্ত্রকের দফতরে। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।
বিচারের মুখোমুখি মাধুরী-
২০১২ সালে মাধুরীর বিরুদ্ধে বিচার শুরু হয় দিল্লির কোর্টে। ১৯২৩ সালের 'অফিসিয়াল সিক্রেটস' আইনের দু'টি ধারা ভঙ্গের অভিযোগে চার্জ গঠন হয় তাঁর বিরুদ্ধে। তিহাড় জেলে ২১ মাস থাকার পরে জামিন পান তিনি। নিম্ন আদালতের রায়কে সরিয়ে দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আরও গুরুতর ধারা এনে চার্জ গঠন করে। তাতে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।
শেষপর্যন্ত ২০১৪ সালে মাধুরী গুপ্তার সাজা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?