বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মাদক পাচার করছে মার্জার! কোস্টারিকার জেলে ধরা পড়ল নতুন সরবরাহকারী, দেখুন ভিডিও

AD | ২০ মে ২০২৫ ২০ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জেলের মধ্যে মাদক পাচার করতে হবে। সেজন্য অভিনব পন্থা খুঁজে বার করে ফেললেন পাচারকারীরা! মাদক পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে বিড়ালকে! এমনটাই ঘটেছে কোস্টারিকায়।

 

কোস্টারিকার বিচার মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পোকোসি কারাগারের রক্ষীরা একটি বিড়ালটিকে কারাগারের দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করতে দেখেন। 

 

খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে, বিড়ালটির গায়ে বাঁধা রয়েছে একটি পুঁটুলি। সিটির মধ্যে রয়েছে মাদক। ওজন করে দেখা যায় সেটিতে ২৩৬ গ্রাম গাঁজা এবং ৬৮ গ্রাম হেরোইন রয়েছে।

 

মন্ত্রকের তরফ থেকে ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিড়ালটি কারাগারের কাঁটাতার টপকে ভিতর ঢোকার চেষ্টা করছে। সেই সময়ই মার্জারটিকে আটক করা হয়। ভিডিওতে এও দেখা যাচ্ছে যে, কারাগারের কর্মীরা সাবধানে বিড়ালটির দেহ থেকে মাদকের প্যাকেটটি সরাচ্ছেন।

 

কোস্টারিকান বিচার মন্ত্রকের বিবৃতি উদ্বৃত করে একটি প্রতিবেদনে লেখা হয়েছে, "কারাগারে নিযুক্ত একজন অফিসার গ্রিন জোনে প্রাণীটিকে দেখতে পান এবং তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান। কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ। বিড়ালটিকে ধরার পড়ে প্যাকেটগুলি সরিয়ে ফেলা হয়। যার ফলে সেটির গন্তব্যে পৌঁছনো সম্ভব হয়নি।"

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিড়ালটিকে জাতীয় প্রাণী স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া