সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বর্ণমন্দির রক্ষায় নজিরবিহীন পদক্ষেপ, ক্ষেপনাস্ত্র বিরোধী বন্দুক রাখার অনুমতি

RD | ২০ মে ২০২৫ ১৯ : ৫৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অমৃতসরের স্বর্ণমন্দিরকে রক্ষা করতে এবার এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর অনুমতি দেওয়া হল। সোমবার এই তথ্য জানিয়েছেন বায়ুসেনা আধিকারিক ল্যাফটেন্যান্ট সুমের ইভান ডিকুনহা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার বায়ুসেনা আধিকারিক ল্যাফটেন্যান্ট ডিকুনহা বলেন, "স্বর্ণমন্দির কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পাক হামলা রুখতে স্বর্ণমন্দিরের কর্তৃপক্ষের তরফে আমাদের অনুমতি দেওয়া হয় ওই চত্বরে এয়ার ডিফেন্স সিস্টেম ও প্রয়োজনীয় সমরাস্ত্র মজুত রাখার। শুধু তাই নয়, স্বর্ণমন্দিরের ইতিহাসে বোধহয় প্রথমবার মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় যাতে হামলা চালাতে আসা ড্রোনগুলি আমরা দেখতে পাই।" 

ডিকুনহা-র আরও বক্তব্য, "স্বর্ণমন্দিরে যে হামলা হতে পারে এমন সম্ভাবনার কথা আমাদের তরফে জানানো হয়েছিল মন্দির কর্তৃপক্ষকে। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন। তাঁদের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তীর্থস্থান রক্ষা করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার অনুমতি দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফে।"

গত ৮ মে রাতে স্বর্ণমন্দির লক্ষ্য করে ড্রোন হামলা চালায় পাক সেনা। যা প্রতিহত করেছিল বায়ুসেনার এয়ার ডিফেন্স সিস্টেম। এমনই দাবি করেছিলেন সেনাবাহিনীর ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি। তিনি বলেছিলেন,  "ভারতের সাধারণ নাগরিক ও জনপ্রিয় পর্যটনস্থলকে যে নিশানা করা হবে তা আমরা বুঝতে পেরেছিলাম। তাই স্বর্ণমন্দিরকে রক্ষা করতে আগে থেকে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছিল। ৮ মে রাতে সেখানে পাকিস্তান হামলা শুরু করলে তা রুখে দেওয়া হয়। গুলি করে নামানো হয় একাধিক পাক ড্রোন। পবিত্র স্বর্ণমন্দিরে একটা আঁচড় পর্যন্ত পড়তে দেয়নি সেনাবাহিনী।"

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া