বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ মে ২০২৫ ১৯ : ৩৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অর্থনৈতিক দিক থেকে ধুঁকতে থাকা পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময় ভারতকে হুমকি দিয়েছিল সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে পারমাণবিক ঘাঁটিতে হামলা না চালানোর চুক্তি। পহেলগাও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত। সেই পদক্ষেপের পাল্টা হিসেবে এই ঘোষণা করেছিল পাকিস্তান। রাশিয়ায় পাকিস্তানের দূত মহম্মদ খালিদ জামিল এরপর হুঁশিয়ারি দেন যে ভারত সামরিক আঘাত করলে পরমাণু অস্ত্র প্রয়োগে দ্বিধাবোধ করবে না ইসলামাবাদ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভারতকে পরমাণু অস্ত্রের ভয় দেখানো যাবে না। ভারত কোনও হুমকি সহ্য করবে না। আমরা অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রেখেছি। পরবর্তী পদক্ষেপ পাকিস্তানের ব্যবহারের উপর নির্ভর করবে।
বিশ্বে নয়টি দেশ পরমাণু শক্তিধর। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশগুলির মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, ইজরায়েল, উত্তর কোরিয়া এবং আমেরিকা। অস্ত্রগুলির তাৎক্ষণিকভাবে ব্যাপক হতাহতের কারণ হতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনকে বিপন্ন করে তুলতে পারে।
রাশিয়া: বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার ঝুলিতে। মোট ৫৪৪৯টি অস্ত্র রয়েছে ভ্লাদিমির পুতিনের হাতে।
আমেরিকা: ৫২২৭টি অস্ত্র রয়েছে আমেরিকার কাছে। সেগুলি জল, স্থল, বায়ু তিনটি স্থান থেকে পরিচালনা করা যায়।
চীন: ২০২৫ সালের তথ্য অনুযায়ী, চীনের কাছে প্রায় ৬০০টি পরমাণু অস্ত্র রয়েছে। অস্ত্রভাণ্ডার আরও বৃদ্ধি করার পরিকল্পনা করছে শি জিনপিংয়ের দেশ।
ফ্রান্স: ২৯০টি অস্ত্র রয়েছে এই দেশের কাছে। বেশিরভাগই সাবমেরিন থেকে ছোঁড়া যাবে। বেশ কয়েকটি বিমান থেকেই ছোঁড়া যাবে।
ব্রিটেন: ২২৫টি অস্ত্রের বেশিরভাগই রাখা রয়েছে ট্রাইডেন্ট সাবমেরিনে।
ভারত: ১৮০টি অস্ত্র রয়েছে ভারতের হাতে।
পাকিস্তান: ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ভারতের প্রতিবেশী দেশের কাছে ১৭০টি পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে কয়েকটি স্বল্প পাল্লার।
ইজরায়েল: বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের কাছে কমপক্ষে ৯০টি পরমাণু অস্ত্র রয়েছে।
উত্তর কোরিয়া: কিম জং উনের হাতে প্রায় ৫০টি পরমাণু অস্ত্র রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?