সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ মে ২০২৫ ১৭ : ১৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার মেয়ে। ট্রাভেল ভ্লগ বানাতেন ঘুরে ঘুরে। আর তথ্য পাচার করতেন পাকিস্তানে। এককথায় ইউটিউবার থেকে পাকিস্তানের গুপ্তচর। জ্যোতি মালহোত্রার কাহিনী আধুনিক যুদ্ধশাস্ত্রের সংজ্ঞাই পাল্টে দিচ্ছে। শুক্রবার গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিকে। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর থেকেই নজরে জ্যোতি। দিনে দিনে সামনে উঠে এসেছে তাঁর কীর্তিকলাপ। নজর পরিবারের দিকেও।
প্রশ্ন, তাঁর পরিবার কি জানত সত্যি? বাবা কি মদত দিয়েছিলেন মেয়েকে পড়শি দেশের গুপ্তচরবৃত্তিতে? যে দেশ বারবার বিপদে ফেলেছে নিজেদের দেশকে? এসব প্রশ্নের মাঝেই সামনে এসেছে জ্যোতির বাবার বক্তব্য। সর্বভারতীয় সংবাদ সংস্থায় জ্যোতির বাবা জানিয়েছেন, মেয়ে যে পাকিস্তানে যাচ্ছেন, ঘূণাক্ষরেও জানতেন না তিনি।
তাহলে? মেয়ে ট্রাভেল ব্লগ বানানোর নামে কোথায় যেতেন? আর বাড়িতে বলে যেতেন কী? সর্বভারতীয় ওই সংবাদ সংস্থা জানাচ্ছে, জ্যোতির বাবা জানিয়েছেন, মেয়ে বাড়িতে বলে যেতেন ‘দিল্লি যাচ্ছি’। জ্যোতির বাবা হরিশ মালহোত্রা দাবি করেছেন, তিনি জানতেনই না মেয়ের ইউটিউব চ্যানেলের বিষয়ে। যদিও সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এর আগে হরিশ একবার জানিয়েছিলেন, মেয়ে ভিডিও করার জন্য পাকিস্তানে গিয়েছিলেন। সেই বক্তব্য থেকে একেবারে উল্টো পথে গিয়ে এখন তাঁর দাবি মেয়ে নাকি ভিডিও করতেন বাড়িতেই।
তদন্তকারীরা জানিয়েছেন, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের সময় নিউ দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন জ্যোতি। বারবার তাঁর পাকিস্তান ভ্রমণ তাঁকে সন্দেহের তালিকায় ফেলে দেয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁর ফোন এবং অন্যান্য গ্যাজেটগুলিও বাজেয়াপ্ত করেছে। গত বছরের মার্চ মাসে, তিনি পাকিস্তানি দূতাবাসে গিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন।
তদন্তকারীরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার কারণে পাকিস্তানের এজেন্টরা জ্যোতিকে দিয়ে প্রচারমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য এজেন্টরা এই সব ভিডিও রেকর্ড করত। সেই সব ভিডিওতে রয়েছে আটারি-ওয়াঘা বর্ডার পেরনো, লাহোরের আনারকলি বাজার, বাসযাত্রা ইত্যাদি। এমনকি পাকিস্তানের সবচেয়ে বড় হিন্দু মন্দির কাটাস রাজ মন্দিরের ভিডিও রয়েছে। ইনস্টাগ্রামের একটি ছবিতে ঊর্দুতে লেখা রয়েছে ‘ইশক লাহোর’। সে দেশের খাবার এবং দুই দেশের সংস্কৃতির পার্থক্যের ভিডিও শেয়ার করেছিলেন জ্যোতি। তিনি গত বছরও কাশ্মীর সফর করেছিলেন। যেখানে তাঁকে ডাল লেকে শিকারা ভ্রমণ উপভোগ করতে দেখা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?