সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ মে ২০২৫ ১৪ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফের মাথাচাড়া দিয়ে করোনা। একাধিক দেশে গত কয়েকদিনে যে হারে সংক্রমণের নতুন ঢেউ থাবা বসিয়েছে, তাতে বাড়ছিল আতঙ্ক। প্রশ্ন ঘুরছিল, ফের কি তবে লকডাউন? এসবের মাঝেই জানা গেল, গত কয়েকদিনে হুড়মুড়িয়ে সংক্রমণ বেড়েছে ভারতেও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। ১২ মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা ১৬৪। দেশের যে কয়েকটি জায়গায় নতুন করে সংক্রমণের খবর সামনে আসছে, তার মধ্যে শীর্ষে কেরল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কয়েকদিনে কেরলে ৬৯টি নতুন সংক্রমণ সামনে এসেছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে ৫৬ জন করোনা আক্রান্ত, তার মধ্যে গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ৪৪জন। ১২ মে থেকে তামিলনাড়ুতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন।
গত সপ্তাহে, কর্ণাটকে আটটি, গুজরাটে ছ’ টি, দিল্লিতে তিনটি এবং হরিয়ানা, রাজস্থান এবং সিকিমে একটি করে নতুন করোনা কেস রেকর্ড করা হয়েছে। তবে জানা গিয়েছে, গুরুতর অসুস্থ নন কেউই, হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি।
হংকং, সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি গত কয়েকদিনে নতুন করে ভয় ধরিয়েছে সকলের মধ্যে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে পরিস্থিতি বিচারে বসেছিল বৈঠক। স্বাস্থ্য অধিদপ্তরের সভায় জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি), জরুরি চিকিৎসা ত্রাণ (ইএমআর) বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা সেল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কেবল সিঙ্গাপুরেই, ২০২৫ সালের মে মাসের প্রথম দিকে সংক্রমণের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে ১৪,০০০-এরও বেশি হয়েছে, যা এপ্রিলের শেষ সপ্তাহেও ছিল ১১,১০০। হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। শুধু সিঙ্গাপুর নয়, হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে হংকং, চিনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?