সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ মে ২০২৫ ০৪ : ২২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জবাবে ভারত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান আর্টিলারি বন্দুক এবং ড্রোন ব্যবহার করে বিনা উস্কানিতে হামলা চালিয়ে আক্রমণ আরও জোরদার করার চেষ্টা করে।
সেই উত্তেজনার সময়ে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল। আক্রমণ থেকে অসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য, বেশ কয়েকটি ভারতীয় শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছিল এবং মানুষকে নিরাপদ থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি রাতের অন্ধকারেও ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে, তাহলে ব্ল্যাকআউট কেন কার্যকর করা হয়েছিল?
ব্ল্যাকআউট একটি নিরাপত্তা ব্যবস্থা যা শত্রু দেশ থেকে যুদ্ধবিমান বা ড্রোন হামলার ঝুঁকি থাকলে বাস্তবায়িত করা হয়। এই সময় শহর বা গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। যার মধ্যে বাড়ি-ঘর এবং যানবাহনের আলোও রয়েছএ। সংবেদনশীল এলাকায় সম্পূর্ণ অন্ধকার করে দেওয়া হয়। এর একমাত্র উদ্দেশ্য হল শত্রুরা যাতে কোনও আলো বা গতিবিধি শণাক্ত করতে না পারে। যার ফলে বোমা হামলা বা অন্যান্য আক্রমণ ব্যাহত হয় তা নিশ্চিত করা যায়।
এই সময় বাড়িঘর, দোকান এবং অফিসের আলো সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়। জরুরি অবস্থা ব্যতীত যানবাহন বন্ধ করে দেওয়া হয়। যে কোনও আলো আটকাতে জানালা কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। সাইরেন বাজানোর সময় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পুলিশ এবং সামরিক টহল জোরদার করা হয়। সতর্কতা বৃদ্ধি করা হয়।
ব্ল্যাকআউটের সময়, আলো নিভিয়ে দিলে শত্রুপক্ষের ভিডিও ক্যামেরা, নজরদারি ডিভাইস এবং ইনফ্রারেড সেন্সরগুলির লক্ষ্যবস্তু সঠিকভাবে শণাক্ত করতে পারে না। একটি রিপোর্ট অনুসারে, জিপিএস লক্ষ্যবস্তুর সঠিক অবস্থানের তথ্য প্রদান করলেও অন্ধকারে তা স্পষ্ট শণাক্ত করা কঠিন। উপগ্রহগুলি কিছু তথ্য সরবরাহ করতে পারে, তবে রাতে সেগুলির কর্মক্ষমতা সীমিত। এর ফলে শত্রুপক্ষের অসুবিধা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?