বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে লড়াই করছেন 'ডাইনি'রাও! কী তাঁদের ভূমিকা, কেন এত গুরুত্ব

AD | ১৯ মে ২০২৫ ২৩ : ০৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন দেশটির বিস্তীর্ণ অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ ইউক্রেনীয় গৃহহীন হয়ে পড়েছেন। আক্রমণকারী রাশিয়ান সেনাবাহিনীকে প্রতিহত করতে এবং যুদ্ধাপরাধ থেকে তাঁদের বিরত রাখতে সাধারণ নাগরিকদের তাঁদের মাতৃভূমির রক্ষক হতে হয়েছে। হাতে তুলে নিতে হয়েছে অস্ত্র।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণকারী এরকমই অস্ত্র হাতে তুলে নেওয়া নাগরিকদের একটি দল হল ‘বুচা উইচেস’। এটি স্বেচ্ছাসেবকদের একটি সম্পূর্ণ মহিলা দল। ইউক্রেনের শহর কিয়েভের বুচা শহরতলিতে রাশিয়ান বাহিনীর দ্বারা কথিত যুদ্ধাপরাধের পরেই এই দলের আত্মপ্রকাশ ঘটেছিল।

‘বুচা উইচেস’, ইউক্রেনের প্রথম সম্পূর্ণ মহিলা দল যাদের উপর রয়েছে আকাশপথে রাশিয়ান ড্রোন ধ্বংস করার দায়িত্ব। দলের মহিলাদের বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছেন অথবা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মহিলা স্বেচ্ছাসেবকরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা শহরতলির বাসিন্দা। যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রাথমিক কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান সৈন্যরা ৩৩ দিন বুচা নিজেদের দখলে রাখার সময় পুরুষ, মহিলা এবং শিশু-সহ ৪৫০ জনেরও বেশি সাধারণ নাগরিককে হত্যা করেছি। এছাড়াও হাজার হাজার মানুষকে নির্যাতন, ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

রাশিয়ার ভয়াবহ যুদ্ধাপরাধের পর বুচার মহিলারা ইউক্রেনের প্রথম সম্পূর্ণ মহিলা আকাশ প্রতিরক্ষা দল ‘বুচার উইচেস’ গঠনের জন্য এগিয়ে আসেন। দলের মহিলাদের কারও বয়স ১৯ তো কারও ৬০ বছরেরও বেশি। তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে রাশিয়ান ড্রোন, বিশেষ করে ইরানের তৈরি শাহেদ এবং রাশিয়ান গেরান ড্রোন প্রতিহত করা। এই ইউনিটের কেউই পেশাদার সৈনিক নন, তবে সাম্প্রতিক বছরগুলিতে তাঁদের অনেকেই ইউক্রেনের সামরিক বাহিনীতে চাকরির জন্য আবেদন করেছেন।

উল্লেখযোগ্যভাবে, দলের কোনও মহিলারই পূর্বে কোনও সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা নেই।  যে কারণে তাদের 'মর্ডর' নামক একটি জায়গায় কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। এই বাহিনীর সৈন্যরা এখন ম্যাক্সিম এম১৯১০ মেশিনগান দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। যা উড়ন্ত ড্রোনগুলিকে গুলি করে ধ্বংস করার জন্য পুনর্নির্মাণ করা হয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া