মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ মে ২০২৫ ২১ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফের আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। করোনা আতঙ্ক। অতিমারীকাল কেটে গেলেও, ঘুরে ফিরে আসছে আতঙ্ক। ফের একবার এশিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। সিঙ্গাপুর, হংকং, চিন এবং থাইল্যান্ডের মতো দেশগুলিতে নতুন সংক্রমণের ঢেউ যেভাবে আছড়ে পড়েছে, তাতে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নতুন ঢেউ নতুন ওমিক্রন সাবভ্যারিয়েন্টের কারণেই। আক্রান্তরা LF.7 এবং NB.1.8-এ আক্রান্ত যেগুলি মূলত জেএন.১-এর সাবভ্যারিয়েন্ট। চিন্তা বাড়ছে সিঙ্গাপুর, হংকং-এর পরিস্থিতি দেখে মূলত।
কেবল সিঙ্গাপুরেই, ২০২৫ সালের মে মাসের প্রথম দিকে সংক্রমণের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে ১৪,০০০-এরও বেশি হয়েছে, যা এপ্রিলের শেষ সপ্তাহেও ছিল ১১,১০০। হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। যদিও কর্মকর্তারা এমন কোনও প্রমাণের কথা জানাননি যে বর্তমান ভ্যারিয়েন্ট বা সাবভ্যারিয়েন্ট আগের থেকে বেশি গুরুতর কি না।
জেএন. ১(JN.1) ভ্যারিয়েন্ট কী?
JN.1 হল ওমিক্রন BA.2.86-এর সাবভ্যারিয়েন্ট। যা ২০২৩ সালের আগস্টে চিহ্নিত করা হয়েছিল। এই রূপটিতে রোগ প্রতিরোধ ক্ষমতা এড়াতে প্রায় ৩০টি মিউটেশন রয়েছে, যা সেই সময়ে প্রচলিত অন্য যেকোনো রূপের চেয়ে বেশি। একই সঙ্গে উল্লেখ্য, ২০২৩ সালের গ্রীষ্মের শেষের দিকে এবং শরতের শুরুতে উপস্থিত SARS-CoV-2 রূপগুলির মধ্যে BA.2.86 কোনওদিনই খুব কঠিন পরিস্থিতি তৈরি করেনি।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে জেএন ওয়ান কোভিড প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে মানব শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ততটা শক্তিশালী নয়। পরীক্ষাগারে তৈরি হওয়া ও প্রাকৃতিক, উভয় ভাইরাসের প্রজাতির ভাইরাসের প্রেক্ষিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, আগে করোনা আক্রান্ত বা কোভিড টিকাপ্রাপ্তের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির ক্ষমতা ততটা উপযুক্ত নয়, যতটা আগের প্রজাতিগুলির ক্ষেত্রে ছিল। ফলে বলা চলে, শরীরে তৈরি হওয়া বর্তমান অ্যান্টিবডিকে পাশ কাটাতে পারে। হু জানিয়েছে, কোভিডের ওমিক্রন প্রজাতির সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-১ প্রতিরোধে তৈরি হওয়া এক্সবিবি ১.৫ জেএন ওয়ান টিকা জেএন ওয়ানের ক্ষেত্রেও ভাল কাজ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?