শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | সংঘর্ষ-বিরতিতে কেন রাজি হল ভারত, বিশ্লেষণ করলেই কারণ হবে স্পষ্ট

AD | ১৯ মে ২০২৫ ২১ : ৪২Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিন ব্যাপী যে ‘যুদ্ধ’ চলেছে, তা নিয়ে বেশ কয়েকটি বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথমত, সংঘাতের সময় সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও ভারত কেন পাকিস্তানের সংঘর্ষবিরতির আর্জিতে রাজি হল? যুদ্ধপ্রিয় ‘ভক্ত’ এই সিদ্ধান্তে খুব একটা খুশি হতে পারেননি। বিদেশসচিবকে যিনি কি না একজন সাহসী মুখপাত্রও বটে তাঁকে পর্যন্ত গালিগালাজ করা শুরু করেছেন। যেন তিনিই যুদ্ধটা থামিয়ে দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট যদিও দাবি করেছেন, সংঘর্ষবিরতি করা না হলে দুই দেশের সঙ্গেই বাণিজ্য থামিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। ভারত-পাকিস্তানের বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বিতর্ক সাপেক্ষ। ভারত যদিও এ হেন হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সংঘর্ষবিরতি-পরবর্তী বক্তৃতায় বলেছেন যে ভারতের আক্রমণের পর পাকিস্তান পরাজয় স্বীকার করেছে এবং তারপরেই ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকদেরকে বারবার আলোচনার জন্য ডেকেছে। যদিও ভারতীয় মুখপাত্ররা উপগ্রহ চিত্রের সাহায্যে বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন যে কীভাবে ভারতীয় আক্রমণ শুধুমাত্র জঙ্গি শিবিরগুলিকে ধ্বংস করার লক্ষ্যেই করা হয়েছিল। তাঁরা সংঘর্ষের ফলে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিতে একটিও শব্দ খরচ করেননি। তাঁরা বলেছেন, কেবল জঙ্গি  শিবিরগুলিকে লক্ষ্য করে আঘাত হানাই তাঁদের কাজ ছিল, ‘মৃতদেহ গণনা করা নয়’ এবং স্পষ্ট করে না বলে স্বীকার করেছেন যে এই ধরনের লড়াইয়ে ‘ক্ষতি’ হয়েই থাকে।

আচমকা সংঘর্ষবিরতির দ্বিতীয় প্রধান কারণ একটি অসমর্থিত সূত্রের খবর। যেখানে বলা হয়েছিল, ভারত পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলা করেছে। যদিও ভারতের তরফ থেকে এই দাবিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। পাকিস্তান প্রথমদিকে এই দাবি মেনে না নিলেও, বর্তমানে এই বিষয়টি পরিস্কার (পাকিস্তানের প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন) যে ভারতের মিসাইল নূর খান বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হেনেছে। যেটি কি না পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার রক্ষা করত।  হামলার পরপরই ওই এলাকায় তেজস্ক্রিয়-রোধী উপকরণ বহনকারী একটি মিশরীয় বিমান দেখা যায়। যদিও পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা জানিয়েছে, তেজস্ক্রিয় বিকিরণের কোনও খবর নেই। তবে, এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, পরমাণু অস্ত্রের হুমকিই তাড়াতাড়ি সংঘর্ষবিরতি ঘোষণার অন্যতম কারণ হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে, পাকিস্তানের মতো একটি ‘জঙ্গি’ রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া কতটা সুরক্ষিত। প্রধানমন্ত্রী আরও এক ধাপ সুর চরিয়ে বলেন, ভারত বারবার পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি সহ্য করবে না। কারণ, এখন ভারত দেখিয়েছে যে তারা যে কোনও মুহূর্তে পাকিস্তানের পারমাণবিক ঘাঁটিতে পৌঁছতে পারে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তীব্র আক্রমণ গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। অনেক আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষক এবং সংবাদদাতা স্বীকার করেছেন যে আমেরিকা বা ইউরোপ কেউই মেনে নিতে প্রস্তুত ছিল না যে আধুনিক যুদ্ধ প্রস্তুতিতে ভারত এত দ্রুত এগিয়ে গিয়েছে। চার দিনের এই যুদ্ধ পশ্চিমি দেশগুলির জন্য প্রায় এক বিস্ময় ছিল। ঠিক যেমনটি ছিল ভারত যখন পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। পশ্চিমি দেশগুলি অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে বাধ্য হয়েছিল যে ভারত পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে। একইভাবে, ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম ‘আকাশ’-এর সাফল্য সকলকে চমকে দিয়েছে। যা তুর্কি ড্রোন এবং চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানি পাল্টা আক্রমণ ভারতীয় মাটিতে অবতরণের আগে আকাশপথেই ধ্বংস করেছে।

প্রযুক্তি আধুনিক যুদ্ধের রূপ বদলে দিয়েছে। যুদ্ধ এখন আর ট্যাঙ্ক, সৈন্য এবং বন্দুকের মাধ্যমে হওয়া কোনও ভূপৃষ্ঠের ঘটনা নয়। এটি বেশিরভাগ ক্ষেত্রেই আকাশপথে স্থান নিয়েছে এবং উপগ্রহ-ভিত্তিক হয়ে উঠেছে। ভারতের ইসরো, যা সারা বিশ্বে সম্মানিত, এখন ডিআরডিও-র সঙ্গে যুদ্ধ সরঞ্জাম পরিকল্পনা এবং নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেসরকারি উদ্যোগে সরকারের প্রতিরক্ষা উৎপাদন ইউনিটগুলিকে পুনর্গঠন করা হচ্ছে। যদিও ‘মেক ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের অধীনে প্রতিরক্ষা উৎপাদনে সরকারি-বেসরকারি সমন্বয় নিয়ে বিতর্ক রয়েছে, তবে এই সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ‘যুদ্ধ’-এর মাধ্যমে প্রমাণিত যে এই উদ্যোগ সঠিক দিকে এগিয়ে যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া