শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ব্যাঙ্কের পাসবুক চুরি হয়ে গিয়েছে? কীভাবে করবেন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন, জানুন শর্তগুলি

RD | ১৯ মে ২০২৫ ০১ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রায় সকলেরই অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আজকের যুগে, লোকেরা বাড়িতে কম নগদ টাকা রাখে। বেশিরভাগ মানুষ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পর, ব্যাঙ্ক আপনাকে একটি পাসবুক দেয়। এই পাসবুকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য থাকে। 

পাসবই-তে কেবল আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের য়াবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে। এছাড়াও, আপনার পাসবুকে কত টাকা আছে তাও লেখা থাকে। আপনি কখন এবং কোথায় কোন লেনদেন করেছেন, সেই সম্পর্কেও সম্পূর্ণ তথ্যও লেখা থাকে। এজন্যই পাসবুক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, অনেক সময় মানুষ তাদের পাসবুক হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায়। যদি আপনার পাসবুক চুরি হয়ে যায় তবে আপনি একটি ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারেন। কীভাবে সেই আবেদন করবেন তা এই প্রতিবেদনে জানানো হচ্ছে...

প্রথমে এই কাজটি করুন-
যদি আপনার ব্যাঙ্কের পাসবুক কোথাও হারিয়ে যায়, তাহলে প্রথমে আপনাকে আপনার নিকটস্থ থানায় যেতে হবে। সেখানে আপনাকে আপনার পাসবুক হারিয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ দায়ের করার পর, আপনাকে থানা থেকে থানায় দায়ের করা অভিযোগের রসিদের কপিও নিতে হবে।

কারণ আপনি যখন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে ব্যাঙ্কে যাবেন, তখন সেখানে আপনার এই কপিটির প্রয়োজন হবে। সেইজন্যই এফআইআর নথিভুক্ত করা প্রয়োজন। এই এফআইআর-এর কপির সঙ্গে আপনাকে অন্যান্য নথির কপি-ও জমা করতে হবে।

এইভাবে ডুপ্লিকেট ব্যাঙ্ক পাসবুকের জন্য আবেদন করুন-
পাসবুক হারানোর জন্য এফআইআর দায়ের করার পর, ব্যাঙ্ককেও তা জানাতে হবে। যখন আপনি ব্যাঙ্ককে এই সম্পর্কে অবহিত করবেন, তখন আপনি ব্যাঙ্কে গিয়ে ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারবেন। আপনি কেবল আপনার নিজস্ব শাখা থেকে আপনার ব্যাঙ্কের ডুপ্লিকেট পাসবুক পেতে পারেন।

এর পরে আপনাকে ব্যাঙ্কের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। ডুপ্লিকেট পাসবুকের জন্য ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এছাড়াও, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। তারপর ব্যাঙ্কের শাখা ব্যবস্থাপকরা ডুপ্লিকেট পাসবুক জারি করবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া