সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'কুমিরের কান্না', কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করে শীর্ষ আদালতে ভর্ৎসিত মন্ত্রী, খারিজ ক্ষমাভিক্ষা

RD | ১৯ মে ২০২৫ ২০ : ৩০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' সম্পর্কে সংবাদমাধ্যমে ব্রিফিংয়ে উপস্থিত তিন সেনা আধিকারিকের মধ্যে কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে 'অশ্লীল মন্তব্য' করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। যা নিয়ে রীতিমত হইচই পড়ে যায়। মামলা হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত মন্ত্রীকে ক্ষমা চাইতে নির্দেশ দেয়। সেই মতো ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি। এরপর শীর্ষ আদালত মধ্যপ্রদেশের মন্ত্রীর সেই ক্ষমা-আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মন্ত্রীকে তিরস্কার করে ক্ষমা চাওয়ার এই ঘটনাকে "কুমিরের কান্না" বলে অভিহিত করেছে। পাশাপাশি উল্লেখ করেছে যে, বিজয় শাহের মন্তব্য "সম্পূর্ণ বিবেচনাহীন।"

সুপ্রিম কোর্ট, মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর তদন্তের জন্য তিনজন সিনিয়র আইপিএস অফিসারের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। এই তদন্তকারী দলের মধ্যে একজনকে অন্তত মহিলা হতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

সোমবারের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, মন্ত্রীর ক্ষমা ভিক্ষার মধ্যে কোনও আন্তরিকতা নেই।

বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ বিজয় শাহকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছে, "আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি একজন জনপ্রতিনিধি, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার কথার ওজন রয়েছে। আপনি অশ্লীল ভাষা ব্যবহারে কোনওমতে আটকেছেন। আপনি নোংরা ভাষা ব্যবহার করতে যাচ্ছিলেন, কিন্তু আপনি একটি শব্দও খুঁজে না পাওয়ায় থেমে গিয়েছেন।"

মন্ত্রীর ক্ষমা চাওয়া প্রসঙ্গে শীর্ষ আদালতের বিচারপতিরা জানান, "এটা কী ধরনের ক্ষমা চেয়েছেন আপনি? ক্ষমা চাওয়ার তো একটা ধরন থাকে। মাঝে মাঝে মানুষ আইনি প্রক্রিয়া এড়াতে বিনয়ী ভাষা ব্যবহার করেন। কুমিরের কান্না কাঁদেন। আপনার এই ক্ষমা চাওয়া কী ধরনের? আপনি দেখাতে চাইছেন, আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে। নিজের মন্তব্যের জন্য এখনও পর্যন্ত আন্তরিক ভাবে ক্ষমা চাইতে পারলেন না কেন?"

মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ সম্প্রতি একটি অনুষ্ঠানে শীর্ষ সেনা আধিকারিকের উপর তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করে দাবি করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২শে এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের "একই সম্প্রদায়ের একজন বোন" পাঠিয়েছেন।

সন্ত্রাসবাদীদের ধর্মের ভিত্তিতে পর্যটকদের চিহ্নিত করার ঘটনা উল্লেখ করে, মন্ত্রী শাহ অত্যন্ত বিতর্কিত উপমা দিয়ে বলেন, "মোদি জি সমাজের জন্য সংগ্রাম করছেন। যারা আমাদের মেয়েদের বিধবা করেছিলেন, আমরা তাদের একটি বোনকে তাদের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম।" শাহের এই মন্তব্যে দর্শকদের করতালি দিতে শুরু করেন। এরপরও তিনি বলেন, "এখন, মোদিজিও একই কাজ করতে পারতেন না। তাই তিনি তাদের সমাজের একজন বোনকে পাঠিয়েছিলেন, যাতে তুমি যদি আমাদের বোনদের বিধবা করো, তাহলে তোমার একজন বোন এসে তোমার পোশাক খুলে দেবে।"

সুপ্রিম কোর্ট এটিকে "সবচেয়ে দুর্ভাগ্যজনক বক্তব্য" বলে অভিহিত করে এবং বলে যে, একজন মন্ত্রীর কথার মান বজায় রাখা উচিত ছিল।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া