সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বর্ণমন্দির লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন-ক্ষেপনাস্ত্র হামলা! কীভাবে প্রতিহত করেছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? জানাল সেনা

RD | ১৯ মে ২০২৫ ১৮ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' অভিয়ানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। এরপরই পর পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলার লক্ষ্যবস্তু করেছিল পাক বাহিনী। কিন্তু, বায়ুসেনার অসামান্য তৎপরতায় স্বর্ণ মন্দিরের কোনও ক্ষতি হয়নি। পাক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি গুলি করে নামানো হয়। ১৫তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি সোমবার এই তথ্য প্রকাশ করেছেন। 

মেজর জেনারেলের দাবি, ভারতীয় সামরিক-বেসামরিক নির্মাণ, স্বর্ণ মন্দিরের মতো ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাতে পারে, এই পূর্বাভাস আগেই পেয়েছিল ভারতীয় সেনা। ফলে বাহিনী যেকোনও আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ছিল। 

মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেন, "পাকিস্তানি সেনাবাহিনীর কোনও বৈধ লক্ষ্যবস্তু নেই জেনেও আমরা ধারণা করেছিলাম যে, তারা ভারতীয় সামরিক নির্মাণ, ধর্মীয় স্থান-সহ অসামরিক নানা জায়গাকে লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে স্বর্ণমন্দিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। স্বর্ণমন্দিরে অতিরিক্ত প্রতিরক্ষার জন্য ভারতীয় বাহিনীর তরফে অতিরিক্ত আধুনিক বিমান সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল।"

পাকিস্তান ৮ মে আগ্নেয়াস্ত্র বোঝাই ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান আক্রমণ চালিয়েছে।

মেজর জেনারেলের কথায়, "আমরা এটি পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আমাদের সাহসী এবং সতর্ক বিমান প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে।" তিনি বলেন, "আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটা আঁচড়ও লাগতে দেওয়া হয়নি।" 

সেনাবাহিনী সোমবার একটি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে যে, কীভাবে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, L-70 এয়ার ডিফেন্স গান-সহ ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অমৃতসরের স্বর্ণমন্দির এবং পাঞ্জাবের শহরগুলিকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে রক্ষা করেছিল।

মেজর জেনারেল বলেন যে, সশস্ত্র বাহিনী অপারেশন সিদুঁরের সময় "পরম নির্ভুলতার" সঙ্গে পাকিস্তানের অনেক স্থান লক্ষ্য করে, সন্ত্রাসবাদী সংগঠনগুলির সদর দপ্তর অবস্থিত মুরিদকে এবং বাহাওয়ালপুরের মতো এলাকায় আঘাত করেছিল।

 

জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেছেন, "এই (নয়টি) লক্ষ্যবস্তুর মধ্যে, লাহোরের নিকটবর্তী মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার সদর দপ্তর এবং বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের (জেইএম) সদর দপ্তর অবস্থিত, যেগুলি সম্পূর্ণ নির্ভুলতার সঙ্গে আঘাত করা হয়েছিল। এই হামলার পরপরই, আমরা একটি বিবৃতি জারি করে স্পষ্ট করে দিয়েছি যে, আমরা ইচ্ছাকৃতভাবে কোনও পাকিস্তানি সামরিক বা অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করিনি।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া