সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গাড়িতে বসে খেলাধুলা করছিল, হঠাৎ বন্ধ দরজা, শ্বাসরোধ হয়ে ৪ নাবালক বন্ধুর মর্মান্তিক পরিণতি

Pallabi Ghosh | ১৯ মে ২০২৫ ১৭ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গাড়ির মধ্যে বসে একসঙ্গে খেলাধুলা করছিল চার বন্ধু। তাদের অগোচরে হঠাৎ বন্ধ হয়ে যায় গাড়ির দরজা। বন্ধ গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থেকে, শ্বাসরোধ হয়ে মর্মান্তিক পরিণতি হল চার নাবালকের। বন্ধ গাড়ির মধ্যে থেকে চারজনের নিথর দেহ উদ্ধার করেছে পরিবার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে দ্বারাপুদি গ্রামে ঘটনাটি ঘটেছে। পরিবার জানিয়েছে, চার বন্ধু সকালে একসঙ্গে খেলতে বেরিয়েছিল। দুপুরেও বাড়ি না ফেরায় সকলে খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টা পর বাড়ির বাইরে একটি বন্ধ গাড়ির মধ্যে তাদের দেখা যায়। চারজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। 

 

পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে দু'জনের বয়স আট এবং দু'জনের বয়স ছয়। মৃতদের মধ্যে দু'জন এক পরিবারের সদস্য ছিল। খেলাধুলা করতে করতে তারা গাড়ির মধ্যে ঢুকেছিল। সেই সময় গাড়িটি লক করা ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি। বন্ধ গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ থাকায় শ্বাসরোধ হয় তাদের। বন্ধ গাড়ির মধ্যে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে চারজনের। চার বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া