বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | লস্কর-ই-তইবা-র বিরাট ধাক্কা, পাকিস্তানে নিহত ভারতে একাধিক হামলার মূল চক্রী জঙ্গি সইফুল্লাহ খালিদ

RD | ১৮ মে ২০২৫ ০৩ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতী হামলায় খতম কুখ্যাত লস্কর জঙ্গি সইফুল্লাহ খালিদ। রবিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে এই জঙ্গিকে হত্যা করা হয়েছে। ভারতে একাধিক জঙ্গি হামলার সঙ্গে সইফুল্লাহ খালিদ জড়িত ছিল বলে জানা গিয়েছে। 

সম্প্রতি, খালিদ পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাদিন জেলার মাতলিতে নিজের ঘাঁটি স্থানান্তরিত করেছিলেন। সেখান থেকে তিনি রাষ্ট্রসঙ্ঘ দ্বারা নিষিদ্ধ পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা এবং এর ফ্রন্টাল অর্গানাইজেশন জামাত-উদ-দাওয়ার হয়ে কাজ চালাতেন। সইফুল্লাহ মূলত সন্ত্রাসবাদী অভিযানের জন্য নিয়োগ এবং তহবিল সংগ্রহের কাজ করত।

ভারতে বেশ মূলত তিনটি বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাকারী ছিল লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষস্থানীয় নেতা সাইফুল্লাহ খালিদ। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (আইএসসি) হামলা, ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে হামলা এবং ২০০৮ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্প হামলার মূল চক্রী ছিল এই জঙ্গি।

এই তিন হামলার পর পরই ভারতেরয মাটিতে লস্করের জঙ্গি কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

জানা গিয়েছে, বিনোদ কুমার ছদ্মনামে খালিদ এ দেশে কাজ করত। বেশ কয়েক বছর ধরে সে ভুয়ো পরিচয়ে নেপালে ছিল। বিয়ে করেছিলেন স্থানীয় মহিলা নাগমা বানুকে।

নেপাল থেকে, তিনি লস্কর-ই-তৈবার জন্য কাজের নেতৃত্ব দিত। নিয়োগ এবং সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী খালিদ লোকচক্ষুর আড়ালে থাকত।   

গত সপ্তাহে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে 'অপারেশন কমান্ডার' শহিদ কুট্টে-সহ আরও তিন লস্কর জঙ্গি নিহত হয়। কুট্টে এবং হবাকি দু'জন, শোপিয়ানের ভান্দুনা মেলহুরা এলাকার বাসিন্দা আদনান শফি এবং পার্শ্ববর্তী পুলওয়ামা জেলার মুরান এলাকার বাসিন্দা আহসান উল হক শেখ শুকরু কেলার এলাকায় নিহত হন। তাদের কাছ থেকে দু'টি একে সিরিজের রাইফেল, বিপুল পরিমাণে বিস্ফোরক, গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধের জিনিস উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কাশ্মীরে এলইটি-র অপারেশন কমান্ডার কুট্টে কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগের জন্য প্রচার করতেন। অনেক যুবককে বিভ্রান্ত করেছিলেন এবং অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিলেন।

লস্কর জঙ্গি সইফুল্লাহ খালিদের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফে কোনও মন্তব্য মেলেনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া