বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাত্র ২১ দিনে শরীরে বন্ধ হবে ইউরিক অ্যাসিডের তাণ্ডব! রোজ সকালে এই পানীয়ই হাড় থেকে নিংড়ে নেবে ব্যথা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৫ ০০ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ বর্তমানে কমবয়সিদের মধ্যেও ইউরিক অ্যাসিডের সমস্যা নজরে আসে। ইউরিক অ্যাসিড একটি বর্জ্য পদার্থ, যা পিউরিন নামক উপাদানের ভাঙনের ফলে শরীরে তৈরি হয়। পিউরিন অনেক ধরনের খাবারে পাওয়া যায়। শরীরে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড জমতে থাকলে জয়েন্টে ব্যথা, ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া এবং হাঁটাচলা করতে সমস্যা দেখা দেয়। ওষুধের পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতেও ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে প্রাকৃতিক উপাদানে তৈরি একটি পানীয় শরীরে ইউরিক অ্যাসিড কমাতে সহায়ক। বিশেষজ্ঞদের মতে, রোজ সকালে খালি পেটে এই বিশেষ পানীয় খেলে ২১ দিনের মধ্যেই সুফল দেখতে পাবেন। 

কীভাবে পানীয়টি বানাবেনঃ বিশেষ এই পানীয়টি বানাতে লাগবে ১ চা চামচ জোয়ান এবং এক টুকরো আদা। এক গ্লাস জলে প্রথমে জোয়ান দিন। এরপর ১ চা চামচ কুচনো আদা দিয়ে ভাল করে নাড়ুন। জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটতে দিন। ছেঁকে নিয়ে গরম পান করুন। 

বিশেষজ্ঞদের মতে, জোয়ানে রযেছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ যা ইউরিক অ্যাসিডের কারণে হওয়া ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। তাছাড়া জোয়ান গাঁটে জমে থাকা ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ভেঙে তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বার করতেও সাহায্য করে।

আদাতে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিডনি রক্ত থেকে ইউরিক অ্যাসিড ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বার করে দেয়। আদাতে থাকা জিঞ্জারলস নামক যৌগ ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল গঠনের গতি কমাতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে জোয়ান ও আদার এই বিশেষ পানীয় খেলে দ্রুত ইউরিক অ্যাসিডের সমস্যায় মুক্তি পাবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া