রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রাতবিরেতে অসহ্য দাঁতের ব্যথা? মুঠোমুঠো ওষুধ না খেয়ে ফিটকিরির সঙ্গে এই সব জিনিস মিশিয়ে লাগান, চটজলদি পাবেন স্বস্তি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৫ ২৩ : ২৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ দাঁতে ব্যথা যে কী কষ্টকর তা ভুক্তভোগীরাই জানেন। সারা দিন তেমন টের পাওয়া না গেলেও মাঝরাতে আচমকাই কাবু করতে পারে দাঁতের অসহ্য যন্ত্রণা। কারণ থাকুক না কেন, রাতবিরেতে আপনিও দাঁতের ব্যথায় কাহিল হতে পারেন। এই পরিস্থিতিতে ফিটকিরি চটজলদি স্বস্তি দিতে পারে। 

ফিটকিরিতে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দাঁতের ব্যথা কমাতে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এটি মাড়ির ফোলাভাবও কমায়। ফিটকিরি পাউডার হিসেবে অথবা জলে গুলে দু’ভাবেই ব্যবহার করতে পারেন। আবার ফিটকিরির সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে ব্যথার জায়গায় ব্যবহার করলেও উপকার পাবেন।

*সরষের তেল: ফিটকিরিতে ২-৩ ফোঁটা সরষের তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ব্যথার জায়গায় লাগান। সরষের তেল ফোলাভাব কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। যার ফলে ব্যথা থেকে দ্রুত মুক্তি পাবেন। 

*লবঙ্গ গুঁড়ো: ফিটকিরির সঙ্গে সামান্য লবঙ্গ গুঁড়ো মিশিয়ে নিন। লবঙ্গতে উপস্থিত ইউজেনল দাঁত ব্যথার জন্য একটি প্রাকৃতিক ওষুধ বলে মনে করা হয়। তাই ফিটকিরির সঙ্গে লবঙ্গের মিশ্রণ দাঁত ব্যথায় খুবই কার্যকর।

*হলুদ: ফিটকিরি এবং হলুদের মিশ্রণ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি দু’ভাবেই কাজ করে। এতে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং ব্যথার জায়গায় লাগান। খুব তাড়াতাড়ি আরাম পাবেন। 

*নুন: ফিটকিরিতে এক চিমটে নুন মিশিয়ে গরম জলে দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ দাঁত পরিষ্কার করে এবং সংক্রমণ দূরে করতে সাহায্য করে।

*তুলসী পাতা: তুলসী পাতা থেঁতো করে ফিটকিরির সঙ্গে মিশিয়ে নিন। এই টোটকা বিশেষ করে সংক্রমণ বা পাইরিয়ার মতো সমস্যায় খুব ভাল কাজ করে। তুলসীর শীতলতা ব্যথা কমায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া