বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কালো বিড়াল দেখলেই বিপদের ভয় পান? সত্যি কি এটি অশুভ ইঙ্গিত! ভুল ধারণা না রেখে জানুন আসল সত্যি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৫ ২৩ : ২১Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ অলৌকিক, অশুভ কিংবা ভৌতিক এই ধরনের সব কিছুর সঙ্গেই কালো বিড়ালের যোগ রয়েছে! সেই কোন যুগ থেকে কালো বিড়ালকে অশুভ মানা হয়। আজও আশপাশে কালো বিড়াল দেখলে অনেকেই এড়িয়ে যান। কালো বিড়াল রাস্তা পার হলে গাড়ি থামিয়ে দেন চালক, পথচলতি মানুষও খানিকক্ষণ অপেক্ষা করে পার হন রাস্তা! কিন্তু জানেন কি, কেন কালো বিড়ালকে অশুভ বলে মনে করা হয়? 

কালো বিড়াল অশুভ মানার পিছনে বহু কথিত বিশ্বাস রয়েছে। ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে ইজিপ্সিয়ানরা বিশ্বাস করতেন,  কালো বিড়ালের মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে। তাই ওই সম্প্রদায়ের মানুষেরা কালো বিড়ালকে পুজো করতেন। পরবর্তীকালে ইউরোপে এর অর্থ বদলে যায়। ১৫৬০ সালে ইউরোপের বিভিন্ন উপকথায় কালো বিড়ালকে অশুভ হিসাবে দেখানোর চল শুরু হয়। ধীরে ধীরে মানুষের মধ্যে বিশ্বাস জন্মায়, সত্যিই হয়তো কালো বিড়ালের মধ্যে কোনও অশুভ শক্তি রয়েছে।

কালো বিড়াল নিয়ে রহস্যের শেষ নেই। সমাজে এমন ধারণা প্রচলিত রয়েছে যে, কোনও শুভ কাজে যাত্রা করার সময় যাত্রাপথে কালো বিড়ালের দেখা পেলে তা অশুভ ইঙ্গিত বহন করে। এই বিশ্বাস এতটাই মানুষের মনে গেঁথে রয়েছে যে অনেকে রাস্তা দিয়ে বিড়াল পার হলে গন্তব্যস্থলে না গিয়ে বাড়ি ফিরে যান, অথবা কিছুক্ষণ অপেক্ষা করে আবার যাত্রা শুরু করেন। এতে নাকি দোষ ‘কাটা’ যায়। আবার কেউ কেউ কালো বিড়ালকে প্রেতাত্মা যুগের প্রতিনিধি বলে মনে করেন।

আসলে বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে। তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা কমে যায়৷ সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পার করলে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা। সর্বশেষে একথা বলতেই হয়, কালো বিড়ালকে অশুভ মনে করার সাপেক্ষে কোনও প্রমাণিত তথ্য নেই। তাই বিড়ালের কালো রং-এর সঙ্গে অশুভ কিংবা অপয়া হওয়ার কোনও যোগ নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া