সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ মে ২০২৫ ২২ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একটি ভাইরাল ভিডিও ফুটেজকে কেন্দ্র করে শ্রীক্ষেত্রে ধুন্ধুমার। ক্ষোভে ফেটে পড়েছেন জগন্নাথ ভক্তরা। শেষমেষ বাধ্য হয়ে হস্তক্ষেপ করছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
কী এমন দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিও ফুটেজে? সেখানে দেখা যাচ্ছে, শিশু-সহ ১০ জনের একটি পরিবার টেবিলে বসে মহাপ্রসাদ খাচ্ছেন। একজন সেবাইত তাঁদের সেই মহাপ্রসাদ পরিবেশন করছেন। সেই সময়ই এক ব্যক্তি মহাপ্রসাদ খাওয়ার এই রীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
জবাবে ওই পরিবারটির এক মহিলা সদস্যা জানান, তাঁরা আগেই খোঁজখবর নিয়েই মহাপ্রসাদ টেবিলে বসে খাচ্ছেন।
ছাড়বার পাত্র নন ওই ব্যক্তিও। তিনি সোজা মহাপ্রসাদ পরিশনকারী সেবাইতের কাছে জানতে চান যে, তিনি থাকা সত্ত্বেও কীভাবে এই রকম নিয়মভঙ্গ মেনে নেওয়া হচ্ছে?
#Mahaprasad isn’t your regular meal. It’s divine. Sitting on the ground to eat it isn’t old school, it’s respect. #JagannathMahaprasad #RespectTheTradition
— Himansu_Tripathy (@Himansu_Aajtak) May 17, 2025
#JagannathSanskruti https://t.co/7iz99gfc91
এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, জগন্নাথ ভক্তরা রে রে করে ওঠেন। গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনায় 'শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ' হস্তক্ষেপ করে একটি বিবৃতি জারি করেছে। জানিয়েছে যে, একটি পরিবারকে টেবিলে বসে মহাপ্রসাদ খাওয়ার ভিডিওটি সম্পর্কে তারা অবগত, যা ঐতিহ্যের পরিপন্থী এবং ভক্তদের মধ্যে "তীব্র প্রতিক্রিয়া" তৈরি করেছে।
শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষজানিয়েছে যে, টেবিলে মহাপ্রসাদ খাওয়া ঐতিহ্যের পরিপন্থী এবং ভক্তদের মন্দিরের শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে মেঝেতে বসে তা খাওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ, 'ভগবানের ঐশ্বরিক মহাপ্রসাদ অন্নব্রহ্ম রূপে পূজা করা হয়। মাটিতে বসে মহাপ্রসাদ খাওয়ার রীতি প্রাচীনকাল থেকেই বিদ্যমান। অতএব, সমস্ত ভক্তদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে, তারা ঐতিহ্যের পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকুন, যেমন খাবারের টেবিলে মহাপ্রসাদ খাওয়া খাওয়া যায় না।"
স্থানীয় অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাস বিবেচনা করে, মন্দির কর্তৃপক্ষ পুরীর হোটেলগুলিকেও তাদের অতিথিদের এই ধরনের অভ্যাস থেকে সতর্ক করার নির্দেশ দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?