সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ মে ২০২৫ ২১ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' নিয়ে সোশাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে। বিজেপি যুব মোর্চার একজন নেতার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার (এসিপি) অজিত সিং ফোনে বলেছেন, "আলী খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন সিঁদুর সম্পর্কিত কিছু মন্তব্যের দেরে এই পদক্ষেপ। ধৃত অধ্যাপক সোশাল মিডিয়ায় সেনাবাহিনীর মহিলা অফিসারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। যা জাতিগত উত্তেজনাকে উস্কে দিয়েছেন।"
অশোকা বিশ্ববিদ্যালয়ের তরফে এক এক বিবৃতিতে বলা হয়েছে, "অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এই খবর আমরা জানতে পেরেছি। আমরা পুরো মামলার বিশদ বিবরণ যাচাই করছি। বিশ্ববিদ্যালয় তদন্তে পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।"
অপারেশন সিঁদুরের নিয়ে মন্তব্যের জন্য হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এই সহযোগী অধ্যাপককে নোটিশ পাঠানোর কয়েকদিন পর তাঁকে গ্রেপ্তার করা হল। কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া বলেছিলেন, "আমরা দেশের কন্যা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংকে স্যালুট জানাই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ান এমন অধ্যাপক তাঁদের জন্য যে ধরণের শব্দ ব্যবহার করেছেন... আমি আশা করেছিলাম যে তিনি আজ অন্তত কমিশনের সামনে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করবেন।" কমিশনের মতে, তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তা সেনাবাহিনীর মহিলা সদস্যদের সম্মানহানি ঘটাতে পারে এবং সমাজে অশান্তি তৈরি করতে সক্ষম।
কী বলেছিলেন অধ্যাপক মাহমুদাবাদ?
সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে এক ফেসবুক পোস্টে অধ্যাপক মাহমুদাবাদ লেখেন: 'অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভাল। তবে তাঁরা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার মুসলিম নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তা হলে সেটাই প্রকৃত দেশপ্রেম হবে।' পাশাপাশি তিনি আরও লিখেছিলেন, 'এই ধরনের জাতীয় ব্রিফিং শুধু বাহ্যিক শোভা বা অপটিক্স, যা আসলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়।'
এই মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচাড় দিতেই নিজের বক্তব্যের সপক্ষে অধ্যাপক মাহমুদাবাদ বলেছেন, "আমার মন্তব্যে কোথাও নারীবিদ্বেষ নেই। আমি বরং প্রশংসা করেছি যে একজন মুসলিম নারী অফিসারকে এমন গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে সামিল করা হয়েছে। আমি শুধু বলতে চেয়েছি, এই অন্তর্ভুক্তির মানসিকতা যেন দেশের অন্যান্য মুসলিম নাগরিকদের প্রতিও দেখানো হয়। মহিলা কমিশনের পাঠানো নোটিশে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমার পোস্ট সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শান্তি ও সম্প্রীতির পক্ষে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?