সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, হোয়াটসঅ্যাপে পাঠাত তথ্য, জ্যোতির পর হরিয়ানাতেই গ্রেপ্তার আরও এক

Riya Patra | ১৮ মে ২০২৫ ২০ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: থাকত ভারতে। কিন্তু ভারতে থেকে, ভারতের তথ্য তুলে দিত পাকিস্তানের হাতে। পাকিস্তানের হয়ে করত গুপ্তচরবৃত্তি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এদেশের খবর চলে যেত অন্য দেশে। 

হরিয়ানায় জ্যোতির পর, গ্রেপ্তার আরও এক। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হরিয়ানার নুহ থেকে ২৬ বছরের এক যুবক গ্রেপ্তার হয়েছে।  ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, জানা গিয়েছে যুবকের নাম আরমান। নুহ পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক কার্যকলাপ সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ রয়েছে। 

পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি থেকে গোপন তথ্য পাওয়ার পর আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, সে দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য পাচার করছিল। তার ফোন থেকে বেশকিছু ছবি, ভিডিও উদ্ধার করা গিয়েছে বলেও খবর সূত্রের।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে। পাকিস্তানি এজেন্টদের সঙ্গে সংবেদনশীল তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতির 'ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তার প্রায় ৩,৭৭,০০০ অনুগামী রয়েছে। ইনস্টাগ্রাম হ্যান্ডলের নাম 'ট্র্যাভেলউইথজো১'। সেখানেও প্রায় দেড় লক্ষ অনুগামী রয়েছে তার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া