বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মে ২০২৫ ১৮ : ১৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ ডায়াবেটিস ধরা পড়লেই খাওয়াদাওয়ায় নানা বিধিনিষেধ লাগু হয়। আসলে এমন কিছু খাবার রয়েছে যা খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যার মধ্যে অন্যতম আলু। শর্করা এবং স্টার্চ বেশি থাকে আলুতে। এছাড়াও এই সবজিতে রয়েছে ভরপুর পরিমাণে গ্লাইসেমিক ইনডেক্স। এদিকে বাঙালির হেঁশেলে আমিষ হোক বা নিরামিষ, যে কোনও রান্নাই আলু ছাড়া চলে না। সেদ্ধ, ভাজা, তরকারি, নানা অবতারে ধরা দেয় আলু। তবে কয়েকটি নিয়ম মেনে আলু খেলেই ব্লাড সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। ঝটপট জেনে নিন সেইসব নিয়ম-
১. খাওয়ার আগে ঠান্ডা করে নিনঃ ডায়াবেটিসে সেদ্ধ আলু ঠান্ডা করে খেতে পারেন। সাদা স্টার্চ ফ্রিজে রাখলে তাতে এমন কিছু পরিবর্তন হয় যা হজম করা কঠিন। ফলে রক্তে শর্করা খুব বেশি বাড়ে না এবং শরীরে কম ক্যালোরি এবং চিনি শোষিত হয়। এমনকী ঠান্ডা আলু ফের গরম করলেও একই ফল পাওয়া যায়। তাই আলু সেদ্ধ করার পর ঠান্ডা করে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
২. ফ্যাট ও প্রোটিনের সঙ্গে খানঃ আলুতে ফ্যাট ও প্রোটিন যোগ করলে গ্লাইসেমিক প্রভাব কমে যায়। যেমন চিজের মতো কিছু খাবার আলুর সঙ্গে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে।
৩. ভিনিগার যোগ করুনঃ ভিনিগারে রয়েছে অ্যাসেটিক অ্যাসিড যা আলুতে যোগ করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। আলু সেদ্ধ ঠান্ডা করার সঙ্গে তাতে খানিকটা ভিনিগার মেশান। ব্যাস, এতেই ডায়াবেটিসে আলু খাওয়ার আর কোনও ভয় থাকবে না।
৪. কেকের মতো বেক করুন: কেকের মতো আলুও বেক করে খেতে পারেন। অল্প তাপমাত্রায় বেক করলে আলুর উপকারী গুণগুলি বজায় থাকে। সঙ্গে কমে স্টার্চের পরিমাণও। তাই আলু ভাজার পরিবর্তে মশলা দিয়ে নিশ্চিন্তে খান বেকড আলু।
৫. আগে সবজি খানঃ আলু খাওয়ার আগে বেশ অনেকটা পরিমাণে সবজি খেয়ে নিতে পারেন। সবজি রয়েছে ফাইবার যা খেলে কার্বোহাইড্রেট পরিপাকের গতি শ্লথ হয়ে যায়। ফলে আচমকা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ভয় থাকে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?