বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ মে ২০২৫ ১৫ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভারত আজ ভাবলে, দেখাদেখি পাকিস্তান ভাবে কাল। গত কয়েকদিনে এমন পরপর দুই ঘটনা দেখে তাই বলছে ওয়াকিবহাল মহল। প্রথমে মোদির পরেই শাহবাজের সেনাদের সঙ্গে সাক্ষাৎ। তার পরেই দেশে দেশে নিজেদের প্রতিনিধি দল পাঠানো। একে একে ভারত যা করছে, তা দেখে দেখেই যেন একেবারে ‘সস্তার কপি’ করছে পাকিস্তান।
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি টিম গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন। শনিবারই প্রকাশ্যে এসেছিল তা। ঠিক তার কয়েকঘণ্টা পরে জানা গেল, একই কাজ করবে পাকিস্তানও।
অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের অপারেশন বুনিয়ান-আন-মারসুস নিয়ে বিশ্বকে বার্তা দেবে তারা। সমাজমাধ্যমে তা জানিয়েছেন খোদ বিলাবল। বিলাবল ভুট্টো, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী। পাকিস্তান পিপলস পার্টির নেতা। শাহবাজ সরকারের জোটসঙ্গী। তাঁকেই দায়িত্ব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বিলাবল নিজেই জানিয়েছেন, ওই প্রতিনিধি দলের, বিশ্বের দরবারে পাকিস্তানের অবস্থান এবং শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারত সরকারের সাত জনের প্রতিনিধি দলে থাকবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি, এসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?