সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ মে ২০২৫ ১৪ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যে খানিকটা চাপে রয়েছে বিজেপি শিবির। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের পর কংগ্রেসের পক্ষ থেকে দাবি উঠেছে কঠিন শাস্তির।
এরপরই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। তারা দলের নেতা, মন্ত্রীদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করছে। এখানে দলের সর্বস্তরের নেতা-মন্ত্রীরা থাকবেন। কীভাবে সাধারণের মধ্যে সঠিকভাবে কথা বলতে হবে তার পাঠ এই শিবির থেকে দেওয়া হবে। দলের নীতি মেনে সকলকে চলতে হবে। সেখানে কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
কোনও সভা থেকে কোনও ধরণের বিতর্কিত মন্তব্য করা যাবে না বলেও দলের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। জুন মাসে ভোপালে এই প্রশিক্ষণ শিবির করা হবে। সেখানে নেতা-মন্ত্রীদের শেখানো হবে কীভাবে জনসভায় বিভিন্ন বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকা যায়।
দলের ভাবমূর্তি ধরে রাখতে বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে দলের সিনিয়র নেতারা থাকবেন। পাশাপাশি জাতীয় স্তরের মুখপাত্ররাও যোগ দেবেন। এছাড়া মিডিয়ার সঙ্গে কীভাবে কথা বলতে হবে তা নিয়েও বিস্তরিত পাঠ দেওয়া হবে এই কর্মশালায়।
বিজেপির মিডিয়া বিভাগের প্রেসিডেন্ট আশিস আগরওয়াল জানিয়েছেন, এই ধরণের প্রশিক্ষণ শিবির এবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে তারা আয়োজন করবেন। সেখানে স্থানীয় স্তরের নেতা থেকে শুরু করে দলের উচ্চপদে থাকা নেতারাও যোগ দেবেন।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি পরোক্ষভাবে কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসের বোন বলে উল্লেখ করেন। এরপরই গোটা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।
রাজনৈতিক দিক থেকে বিতর্কের পর মধ্যপ্রদেশ হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টেও চরম তিরষ্কার করা হয় এই বিজেপি নেতাকে। ভারতের অপারেশন সিঁদুরের প্রধান দুই উইং কমান্ডার কর্নেল সোফিয়া কুরেশি এবং ব্যোমিং সিং যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেন তা সকলের প্রশংসা কুড়ায়। এই হামলায় ১০০ জনের বেশি জঙ্গিকে খতম করে ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?