সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপারেশন সিদুঁরের সঙ্গে মার্কিন বাহিনীর লাদেন নিকেশ অভিযানের তুলনা! ঘুরিয়ে বিরাট বার্তা দিলেন ধখনড়

RD | ১৭ মে ২০২৫ ০০ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের সঙ্গে পাকিস্তানে মার্কিন বাহিনীর ওসামা বিন লাদেনকে হত্যার তুলনা টানলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর কথায়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনা করেছিল, মার্কিন বাহিনী ২০১১ সালের ২ মে ঠিক একই রকম ভাবে তার মোকাবিলা করেছিল।

শনিবার জয়পুরিয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ধনখড় বলেন, "টুইন টাওয়ার হামলার জবাব যেমনটা দেওয়া হয়েছিল, ভারত ঠিক তেমনই কাজ করেছে। এর আগে জইশ-ই-মহম্মদ বা লস্কর-ই-তইবা এত বড় আঘাত পায়নি। শান্তি বজায় রেখে কী করে সন্ত্রাসের গোঁড়ায় গিয়ে আঘাত হানা যায়, তার আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করেছে ভারত।" 

উপরাষ্ট্রপতির দাবি ভারতীয় বাহিনীর হামলায় পাক মদতপুষ্ট জঙ্গি ও তাদের ঘাঁটিগুলি কেবল ধ্বংস হয়েছে। কোনও লোকালয়ের ক্ষতি হয়নি। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে নৃশংস জঙ্গি হামলা  হয়েছিল, তাতে ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পাল্টা জবাব দিতে 'অপারেশন সিঁদুর' করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনা বাহিনীর এই জবাবকে এখনও পর্যন্ত সীমান্ত পেরিয়ে একেবারে অন্দরে ঢুকে চালানো হামলা বলে উল্লেখ করেন ধনকড়। আসলে উপরাষ্ট্রপতি বোঝাতে চেয়েছেন যে, সামরিক শক্তিতে ভারত ক্রমশ আমেরিকার সমকক্ষ হয়ে উঠছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া