সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ মে ২০২৫ ২৩ : ১৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক অচলাবস্থা এই সত্যটি প্রকট করে তুলেছে যে, একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় প্রস্তুত থাকা উচিত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত জানুয়ারিতে বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প, সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের (MoD) সমস্ত সচিবদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন।
সরকারি সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে দাবি করেছে, অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রতিরক্ষা বাজেটে আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
বর্ধিত বাজেট অস্ত্র ও গোলাবারুদ কেনার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহার করা হতে পারে। সশস্ত্র বাহিনীর জন্য এই অর্থবর্ষের বাজেটে রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র। এই বছরের বরাদ্দ ইতিমধ্যেই ২০২৪-২৫ সালের ৬.২২ লক্ষ কোটি টাকার তুলনায় ৯.২ শতাংশ বেশি।
ইতিমধ্যে, Su-30MKI বিমান থেকে ব্রহ্মোস-A ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের অসাধারণ সাফল্যের পর, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং ভারতীয় বায়ুসেনা(IAF) তাদের ক্ষমতা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। idrw.org থেকে তথ্য অনুযায়ী, এই বছরের শেষের দিকে আরও ২০টি Su-30MKI-কে ২.৫ টন ওজনের ব্রহ্মোস-এ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম করার জন্য আপগ্রেড করার কাজ শুরু হবে।
আরও ২০টি বিমানের পরিকল্পিত আপগ্রেডেশনের মাধ্যমে, বায়ুসেনা শীঘ্রই ৬০টি ব্রহ্মোস বহনে সক্ষম Su-30MKI বিমান পাবে। যার ফলে তৃতীয় একটি স্কোয়াড্রন তৈরি করা সম্ভব হবে। আপগ্রেড করা যুদ্ধবিমানগুলিকে ভারী ক্ষেপণাস্ত্রের বায়ুগত চাপ এবং কাঠামোগত বোঝা সামলানোর জন্য প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।
সূত্রের খবর, হ্যাল ২০২৫ সালের শেষের দিকে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে বায়ুসেনাকে বিমানগুলি সরবরাহ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?