বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কেঁদেও কুল পাচ্ছে না ইসলামাবাদ! একাধিক মুসলিম দেশ থেকেই বিতাড়িত হাজার হাজার পাকিস্তানি, কেন?

RD | ১৭ মে ২০২৫ ২২ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত ১৬ মাসে সৌদি আরব ৫,০৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জাতীয় পরিষদে এই তথ্য প্রকাশ করেছেন। এছাড়াও, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও শত শত পাকিস্তানি নাগরিককে বিতাড়িত করা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভিক্ষুকদের বিদেশে পাঠানোর অভিযোগ রয়েছে। এখন পাকিস্তানের মন্ত্রী নিজেই দেশটির সংসদে এটি স্বীকার করে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশকে সমস্যায় ফেলছে। গত কয়েক দশক ধরে পাক ভিক্ষুকরাও উপসাগরীয় দেশগুলিতে অভিবাসনের চেষ্টা করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও তারা এই পাকিস্তানি নাগরিকদের তাড়িয়ে দিচ্ছে।

অনেক পাকিস্তানি বিভিন্ন ধরণের ভিসায় বিদেশে ভ্রমণ যান। কিন্তু পরে সেখানে ভিক্ষাবৃত্তিই তাঁদের পেশা হয়ে ওঠে। এঁদের মধ্যে কেউ কেউ চাকরির নাম করে গিয়েছিলেন, যদিও পরে এই ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়েন এবং তাঁদের ফেরত পাঠানো হয়।

ডন নিউজের খবর অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী নকভি জাতীয় পরিষদের অধিবেশনে লিখিত জবাবে বলেছেন যে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ভিক্ষাবৃত্তির জন্য সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহী এই বিষয়টি নিয়ে অভিযোগও করেছে ইসলামাবাদের কাছে। কড়া পদক্ষেপ হিসাবে পাকিস্তানি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ ককরা হয়েছে।

পাকিস্তানের যেকোনও অঞ্চলে ভিক্ষুক পাওয়া যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর শেয়ার করা তথ্য থেকে দেখা যায় যে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিরা এই প্রবণতার সঙ্গে জড়িত। যেমন, সিন্ধ প্রদেশ থেকে ২,৭৯৫ জন, পাক পাঞ্জাব থেকে ১,৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে ১,০০২ জন, বালোচিস্তান থেকে ১২৫ জন এবং পাক-অধিকৃত কাশ্মীর থেকে ৩৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বাদ নেই রাজধানী ইসলামাবাদও। এখানকার ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।

ভিক্ষাবৃত্তির জন্য নাগরিকদের তাড়ানোর জন্য, পাকিস্তান সরকারও বড় ধরনের অর্থনৈতিক পতনের সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার তাদের ২.৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার, যার মধ্যে ২২ শতাংশ চিনের কাছে তাদের ঋণ রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া