সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাক গুপ্তচরবৃত্তি চক্রে জড়িত এক ইউটিউবার-সহ ৬ ভারতীয় নাগরিক গ্রেপ্তার, বহু তথ্য ফাঁসের অভিযোগ

SG | ১৭ মে ২০২৫ ২২ : ০৯Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে হরিয়ানা ও পাঞ্জাবের ছয়জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে রয়েছেন হরিয়ানার ইউটিউব ভ্লগার জ্যোতি মালহোত্রা, যিনি "Travel with Jo" নামে চ্যানেল চালাতেন।

২০২৩ সালে পাকিস্তান সফরের সময়, জ্যোতি ইসলামাবাদের হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে দানিশ তাঁকে একাধিক পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদান চলত বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তিনি গোপন সামরিক তথ্য পাঠানোর পাশাপাশি পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করতেন।

তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারায় ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ৩, ৪ ও ৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তের দায়িত্ব এখন হিসার অর্থনৈতিক অপরাধ শাখার হাতে।

এছাড়া ধৃত গুজালা নামের পাঞ্জাবের মালেরকোটলার বাসিন্দা এক বিধবা, যিনি ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে যান এবং পরে দানিশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। দানিশ তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বিভিন্ন জায়গায় তা ট্রান্সফার করান। একই সঙ্গে গুজালার বান্ধবী বানু নাসরিনাও গোয়েন্দা নজরে আসে।

অন্য অভিযুক্তরা হলেন ইয়ামিন মহম্মদ, দেবিন্দর সিং ধিলোঁ ও আরমান—যাঁরা অর্থ লেনদেন, ভিডিও পাঠানো ও সিম কার্ড সরবরাহে জড়িত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, "এই গোটা ঘটনা একটি বৃহত্তর গুপ্তচরবৃত্তির চক্রান্তের অংশ, যেখানে সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষদের আবেগ, অর্থ ও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ফাঁদে ফেলা হয়েছে। তদন্ত চলছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া