সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'গয়া'র নাম বদলে সিলমোহর নীতীশ মন্ত্রিসভার, কী হচ্ছে নতুন নাম?

RD | ১৭ মে ২০২৫ ২১ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আর গয়া নয়, বিহারের অন্যতম প্রাচীন শহর এবং জনপ্রিয় তীর্থক্ষেত্রের নাম হচ্ছে 'গয়া জি'। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিহারের অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধার্থ জানিয়েছেন যে, স্থানীয় অনুভূতি এবং শহরের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে।

জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কর্মসমিতির সভাপতি সঞ্জয় কুমার ঝা সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ গয়ার নাম বদলের প্রস্তাবে অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, "নাম পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ জানাচ্ছি এবং গয়াজি-র সকল বাসিন্দাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"  

বিজেপির সিনিয়র নেতা এবং সংসদ সদস্য রবি শঙ্কর প্রসাদও মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। গয়ার নমা বদলকে গর্বের বিষয় বলে অভিহিত করেছেন। এক্স পোস্টে তিনি লেখেন,  "রাজ্য মন্ত্রিসভার গয়া নাম গয়াজি করার সিদ্ধান্ত স্বাগত ও গর্বের বিষয়। এই সিদ্ধান্ত আবারও গয়ার ধর্মীয় গুরুত্বকে সামনে আনল এবং সনাতন সংস্কৃতির প্রতি এনডিএ সরকারের অঙ্গীকার এবং ধর্মীয় স্থানগুলি রক্ষা করার ইচ্ছাকে তুলে ধরল।" 

 

গয়া ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রতি বছর পিতৃপক্ষ-এর সময় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটক পিণ্ড দান করতে বিহারের এই প্রচীন শহরটিতে আসেন। পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য পিণ্ডদান একটি হিন্দু রীতি। গয়া প্রাচীন মগধ সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং ফাল্গু নদীর তীরে অবস্থিত। শহরটি তিনটি পবিত্র পাহাড় দ্বারা বেষ্টিত - মঙ্গলা-গৌরী, শৃঙ্গ-স্থান, রাম-শীলা এবং ব্রহ্মযোনী।

শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল ফাল্গু নদীর তীরে অবস্থিত বিষ্ণুপদ মন্দির। জানা যায় যে, বিষ্ণুপদ মন্দির মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখানে ভগবান বিষ্ণু গয়াসুর রাক্ষসের উপর তাঁর পদচিহ্ন স্থাপন করেছিলেন। গয়াসুর নিজের শরীরকে দেবতাদের মতো পবিত্র করতে এখানেই তপস্যা করেছিলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বর দেন, গয়াসুরকে দর্শন করলেই স্বর্গে যাওয়া যাবে। ফলে পাপ-অন্যায় করলেও গয়াসুরের দর্শনে স্বর্গে যেতে বাধা থাকে না। ভির বাড়তে থাকে স্বর্গে।  অবশেষে বিষ্ণুর কৌশলে সমস্যার সমাধান হয়। গয়াসুর ইচ্ছে প্রকাশ করেন, তাঁর দেহের উপর তৈরি ভূমিতে পিণ্ডদান করলে যেন স্বর্গে যেতে পারেন। বিষ্ণু ইচ্ছেপূরণ করেন। গয়াসুর মাটিতে শুয়ে পড়লে তাঁর উপর পবিত্রভূমি তৈরি হয়, যার নাম দেওয়া হয় গয়া।

এছাড়াও, গয়া-তে রয়েছে বোধগয়া-ও। যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ পবিত্র স্থানগুলির মধ্যে একটি। এখানেই, বোধগয়ার বোধিবৃক্ষের নীচে, গৌতম জ্ঞানলাভ করেছিলেন এবং সিদ্ধান্ত থেকে তিনি বুদ্ধদেব হয়েছিলেন বলে জানা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া