বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Family time spending and alternative activities can help cure Mobile Addiction in children

লাইফস্টাইল | আর মোবাইল ছোঁবে না সন্তান, ফোনের প্রতি আসক্তি কমাতে অভিভাবকদের মানতে হবে পাঁচটি পদ্ধতি

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মে ২০২৫ ১৯ : ১৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার যুগে শিশুদের জগৎ এখন আর শুধুমাত্র খেলার মাঠ বা বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, তাদের হাতের মুঠোয় চলে এসেছে স্মার্টফোন ও ইন্টারনেট। এর যেমন কিছু সুফল রয়েছে, তেমনই অতিমাত্রায় মোবাইল ফোনের ব্যবহার শিশুদের মধ্যে ভয়ঙ্কর আসক্তির জন্ম দিচ্ছে, যা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। অভিভাবকদের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ। তবে কিছু কার্যকরী উপায় অবলম্বন করলে এই আসক্তি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

১. বাবা-মাকে নিজেদের উদাহরণ স্থাপন করতে হবে। যদি বড়রাই সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন, তাহলে শিশুদের উপদেশ দেওয়া অর্থহীন। তাই, বাড়িতে থাকাকালীন নিজেরাও মোবাইল ব্যবহার সীমিত করুন।
২. নির্দিষ্ট নিয়ম তৈরি করুন। দিনের কোন সময়ে বা কতক্ষণ শিশুরা মোবাইল ব্যবহার করতে পারবে, তার একটি সুস্পষ্ট রুটিন তৈরি করুন। খাওয়ার সময়, পড়ার সময় বা ঘুমের আগে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। ‘স্ক্রিন-ফ্রি জোন’ তৈরি করতে পারেন। যেমন ডাইনিং টেবিল বা শোবার ঘরে মোবাইল ব্যবহার নৈব নৈব চ।
৩. বিকল্প কাজের সন্ধান দিন। শিশুদের সৃজনশীল বা শারীরিক কার্যকলাপে উৎসাহিত করুন। ছবি আঁকা, গান করা, বই পড়া, খেলাধুলা বা বাড়ির ছোট ছোট কাজে তাদের যুক্ত করুন। আউটডোর গেমসের প্রতি আগ্রহ বাড়ান।
৪. কোয়ালিটি স্ক্রিন টাইম। যদি একান্তই মোবাইল দিতে হয়, তবে শিশুরা কী দেখছে বা কোন অ্যাপ ব্যবহার করছে, সেদিকে নজর রাখুন। শিক্ষামূলক বা সৃজনশীল অ্যাপ ব্যবহারে উৎসাহ দিন।
৫. খোলামেলা আলোচনা জরুরি। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে শিশুদের সঙ্গে বন্ধুর মতো আলোচনা করুন। তাদের কৌতূহল মেটান এবং সঠিক পথে চালিত করুন। পারিবারিক সময়কে গুরুত্ব দিন। প্রতিদিন কিছুটা সময় পরিবারের সকলে মিলে এমন কিছু করুন যেখানে কোনও গ্যাজেটের উপস্থিতি থাকবে না। একসঙ্গে গল্প করা, বোর্ড গেম খেলা বা নিছক আড্ডা দেওয়াও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে।
মনে রাখতে হবে, শিশুদের মোবাইল আসক্তি একদিনে তৈরি হয় না, তাই এটি দূর করতেও ধৈর্য ও ভালবাসা দিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতেও দ্বিধা করা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া