বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মে ২০২৫ ১৯ : ০৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কংক্রিটের জঙ্গলে এক টুকরো সবুজ মানেই ছাদবাগান। অনেকের কাছেই এই শখের বাগান প্রাণের আরাম। তবে গ্রীষ্মের দাবদহের মধ্যেই মাঝেমধ্যে দেখা দিচ্ছে কালবৈশাখী। কালবৈশাখীতে সাধের বাগান রক্ষা করা বেশ বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত জল, ঝোড়ো হাওয়া এবং পোকার উপদ্রব থেকে গাছগুলিকে বাঁচাতে তাই আগেই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
১. জল নিকাশি ব্যবস্থার উন্নতি: বৃষ্টির প্রধান সমস্যা হল অতিরিক্ত জল। টবে বা বেডে জল জমে গেলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই প্রথমেই নিশ্চিত করুন প্রতিটি টবের নিচে পর্যাপ্ত ড্রেনেজ হোল বা ছিদ্র রয়েছে এবং সেগুলি খোলা আছে। প্রয়োজনে টবের নিচে ইটের টুকরো বা ছোট স্ট্যান্ড দিয়ে উঁচু করে দিন, যাতে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে।
২. গাছের পরিচর্যা ও অবলম্বন: ঝড়ের আগে গাছের অতিরিক্ত বা দুর্বল ডালপালা ছেঁটে ফেলুন। এতে ঝড়ে ডাল ভেঙে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমবে। লতানো বা দুর্বল কাণ্ডের গাছগুলির জন্য শক্ত খুঁটি বা অবলম্বনের ব্যবস্থা করুন, যাতে সেগুলি ঝোড়ো হাওয়ায় নুয়ে না পড়ে বা ভেঙে না যায়।
৩. মাটির যত্ন: টবের মাটি যদি খুব এঁটেল হয়, তবে তাতে কিছুটা বালি বা কোকোপিট মিশিয়ে দিন। এতে মাটির জলধারণ ক্ষমতা সঠিক থাকবে এবং অতিরিক্ত জল বেরিয়ে যেতে সাহায্য করবে। বৃষ্টির ঠিক আগে বেশি রাসায়নিক সার প্রয়োগ না করাই ভাল। জৈব সার, (যেমন ভার্মিকম্পোস্ট) অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে।
৪. রোগ ও পোকা দমনে সতর্কতা: এই সময় ছত্রাকজনিত রোগ ও পোকার আক্রমণ বাড়ে। তাই বৃষ্টি নামার আগেই নিম তেল বা অন্য কোনও জৈব কীটনাশক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে স্প্রে করতে পারেন। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন, কোনও রকম সমস্যা দেখলে দ্রুত ব্যবস্থা নিন।
৫. সংবেদনশীল গাছের স্থানান্তর: কিছু গাছ অতিরিক্ত বৃষ্টি একেবারেই সহ্য করতে পারে না, যেমন ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছ। এমন সংবেদনশীল গাছগুলিকে বিকেলে ছাউনির নিচে বা বারান্দায় সরিয়ে রাখার ব্যবস্থা করুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?