বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Three tips to find best quality Lichi or Lychee this summer market

লাইফস্টাইল | এক ঝলকেই চিনে নিন মিষ্টি রসে টইটুম্বুর লিচু! সহজ একটি টোটকা জানলেই আর কেনার সময় ঠকতে হবে না

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মে ২০২৫ ১৮ : ৫০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মে বাঙালির অন্যতম প্রিয় ফল লিচু। রসালো, মিষ্টি স্বাদের এই ফলটির জন্য বাঙালি প্রায় সারা বছর অপেক্ষা করে থাকে। বাজারে ইতিমধ্যেই অল্পবিস্তর উঁকি দিতে শুরু করেছে মরশুমের প্রথম লিচু। আর কিছুদিনের মধ্যেই বাংলার বাজার ছেয়ে যাবে লাল টুকটুকে লিচুতে। তবে সুস্বাদু লিচুর আসল মজা পেতে হলে ভাল মানের ফল চেনা এবং তা সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।

ভাল লিচু চেনার উপায় কী?
 * রং ও ত্বক: সাধারণত উজ্জ্বল লাল বা গোলাপি রঙের লিচু ভাল হয়। তবে কিছু জাতের লিচুর রং হালকাও হতে পারে। খেয়াল রাখতে হবে যেন ফলের গায়ে কোনও রকম কালচে দাগ, ফাটল বা ছত্রাকের চিহ্ন না থাকে। অতিরিক্ত নরম বা চুপসে যাওয়া লিচু এড়িয়ে যাওয়াই ভাল।
 * আকার ও গঠন: পরিপুষ্ট, গোলাকার লিচু সাধারণত রসালো হয়। ফলটি যেন দৃঢ় থাকে, কিন্তু পাথরের মতো শক্ত না হয়। বোঁটার কাছটা ভাল করে দেখে নিন, পচন ধরেছে কি না।
 * গন্ধ: পাকা ও তাজা লিচুতে মিষ্টত্বের স্বাভাবিক সুগন্ধ থাকে। যদি কোনও রকম টক বা গাঁজানো গন্ধ পাওয়া যায়, তবে সেই লিচু না কেনাই শ্রেয়।
 * আর্দ্রতা: শুকনো বা নিষ্প্রভ দেখতে লিচু পুরনো বা কম রসালো হতে পারে। ত্বকে যেন সতেজ ভাব থাকে।

সংরক্ষণ পদ্ধতি
লিচু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই সঠিক ভাবে সংরক্ষণ জরুরি। ঘরের সাধারণ তাপমাত্রায় লিচু একদিনের বেশি ভাল থাকে না। ফ্রিজে রাখলে আয়ু কিছুটা বাড়ে। এক্ষেত্রে, লিচু না ধুয়ে একটি ছিদ্রযুক্ত প্লাস্টিকের ব্যাগে বা কাগজের ঠোঙায় মুড়ে ফ্রিজের ভেজিটেবল বাস্কেটে রাখলে ৪-৫ দিন পর্যন্ত ভাল থাকতে পারে। তবে সবচেয়ে ভাল হয় যদি অল্প পরিমাণে কিনে দ্রুত খেয়ে ফেলা যায়। মনে রাখবেন, ডাল থেকে ছেঁড়ার পর লিচুর পাকার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তাই কেনার সময় পরিপক্ব লিচুই বাছুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া