বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মে ২০২৫ ১৮ : ২৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বাংলা। পারদ যখন প্রায় প্রতিদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই, তখন শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখা এবং পর্যাপ্ত জলের জোগান বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সময়ে শুধুমাত্র সাধারণ জলের উপর ভরসা না করে, এমন কিছু পানীয় খাদ্যতালিকায় যোগ করা উচিত যা শরীরকে শীতল করার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও জোগায়। এমনই দুটি অসাধারণ দেশীয় পানীয় হল বেলের শরবত ও কাঁচা আমের শরবত বা আম পানা।
বেল, গ্রীষ্মের এক অসাধারণ ফল। এর শরবত কেবল তৃষ্ণা মেটায় না, এর একাধিক স্বাস্থ্যগুণও রয়েছে। পাকা বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, বি-কমপ্লেক্স, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হজমশক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে সাহায্য করে। বেলের শরবত অন্ত্রের সমস্যা কমাতেও কার্যকর।
প্রস্তুতি: একটি মাঝারি পাকা বেল ফাটিয়ে শাঁস বের করে নিন। প্রয়োজন মতো জল দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে ভাল করে চটকে বীজ ও আঁশ ফেলে ছেঁকে নিন। স্বাদমতো চিনি বা তালমিছরি এবং সামান্য পাতিলেবুর রস মিশিয়ে নিলেই তৈরি বেলের সুস্বাদু শরবত। অনেকে এর সঙ্গে সামান্য বিট নুনও যোগ করেন।
অন্যদিকে, কাঁচা আম এই মরশুমের আর এক আশীর্বাদ। কাঁচা আমের শরবত শরীরকে লু লাগা থেকে বাঁচায় এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
প্রস্তুতি: কয়েকটি কাঁচা আম সেদ্ধ করে বা পুড়িয়ে ঠান্ডা করে খোসা ও আঁটি ফেলে শাঁস বের করে নিন। সেই শাঁসের সঙ্গে পরিমাণ মতো ঠান্ডা জল, চিনি, বিট নুন, ভাজা জিরের গুঁড়ো এবং ইচ্ছে হলে সামান্য কাঁচালঙ্কা বা পুদিনা পাতা বাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল শরবত।
এই দুটি পানীয়ই কৃত্রিম ঠান্ডা পানীয়ের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর এবং উপকারী। এই গরমে নিয়মিত খাদ্যতালিকায় এদের রাখলে শরীর সতেজ ও সুস্থ থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?