সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাথা হেট হবে পাকিস্তানের! বিশ্বের দরবারে কোন পদক্ষেপ নিতে চলেছে ভারত

Sumit | ১৭ মে ২০২৫ ১৭ : ৫৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি টিম গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন। 


সংসদ বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে শনিবার এই সাত সাংসদের নাম ঘোষণা করা হয়েছে। এরা সকলেই ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তারপর অপারেশন সিঁদুরের কার্যকারিতার দিকটি সকলের সামনে তুলে ধরবেন।


এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। যেভাবে অপারেশন সিঁদুর চলাকালীন তিনি ভারতীয় সেনাবাহিনীর পাশে থেকেছেন সেজন্য তাকেই এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। কংগ্রেসের এই নেতার বক্তব্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 


শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই সাতজনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, সাতজনের সর্বদলীয় দল গঠন করা হয়েছে। দেশের ঐক্যের ক্ষেত্রে সকলেই এক। সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স নীতি ভারত নিয়েছে এবং সেটাই বজায় থাকবে। 


এই সাতজনের দলে শশী থারুরের পাশাপাশি থাকবেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি, এসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংদ শ্রীকান্ত একনাথ শিন্ডে। 


এই ঘোষণার পর থারুর বলেন, এই কাজ দেওয়ার জন্য তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। যখনই দেশের স্বার্থ জড়িত হবে তখন সকলে মিলে একসঙ্গে কাজ করবে।


ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ৫ থেকে ৬ জনের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, দক্ষিণ আফ্রিকা, আরবে যাবেন। এই সফর শুরু হতে পারেন ২২ মে থেকেই। সীমান্তপারে পাকিস্তান যে সন্ত্রাসকে মদত দিচ্ছে তাকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই প্রতিনিধি দল কাজ করবেন।


প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ২৬ জন নীরিহ মানুষের প্রাণহানি হয়েছিল। এরপরই জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত করে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। পাকিস্তান ভারতের মাটিতে ড্রোন হামলা করার চেষ্টা করলেও তার ব্যর্থ হয়। মুখ থুবড় পড়ে পাকিস্তান। এরপর ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া