সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মর্মান্তিক, ৮৮ বছরের দিদিমাকে বেদম মার নাতির, পরিবারের সঙ্গে থাকার শাস্তি

RD | ১৬ মে ২০২৫ ০৩ : ০১Rajit Das

আজকাল ওযেবডেস্ক: দিদিমা তাঁদের সঙ্গে থাকুন, তা একেবারেই চাননি নাতি। তাই দিদিমাকে চেপে ধরে মারধর, দেওয়ালে মাথা ঠুকে দিয়ে আঘাত করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। জখন বৃ্দ্ধা ভর্তি হাসপাতালে। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে নার্স পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত ধারায় ৮৮ বছরের বৃদ্ধাকে অন্যায়ভাবে আটকে রাখা এবং স্বেচ্ছায় আঘাত করা সম্পর্কিত মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।

মর্মান্তিক এই ঘটনা কেরলের কুন্নুরের। নির্যাতিতা বৃদ্ধা কান্নুর গ্রামীণ অঞ্চলের পায়্যান্নুর আমসোমের কান্দানকালি এলাকার বাসিন্দা। 

জানা গিয়েছে যে, বৃদ্ধা কার্তিয়ায়ানি আম্মা তাঁর মেয়ে লীলাবতীর সঙ্গে থাকতেন। এই লীলাবতীর দুই ছেলে- রিজু ও রাহুল। লীলাবতী অসুস্থতার কারণে শয্যাশায়ী। ফলে মাঝবয়সী লীলাবতীর দেখাশুনোর জন্য তাঁর বাড়িতেই থাকেন বৃদ্ধা কার্তিয়ায়ানি আম্মা। সূত্র মতে, ভাগাভাগির পর লীলাবতী যেখানে থাকেন সেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। 

পরিবারের দাবি, লীলাবতীর ছেলে রিজু চাননি যে তাঁর দিদিমা তাঁদের বাড়িতে এসে থাকুন। কিন্তু, বৃদ্ধা কার্তিয়ায়ানি আম্মা থাকায় রিজুর তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যার ফলে সে দিদিমাকে অকথ্য অত্যাচার করে। বৃদ্ধার শীররিক আঘাত বেশ গুরুতর। 

নির্যাতিতার আরেক নাতি রাহুল, স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে- আক্রমণের সময় রিজু নেশাগ্রস্ত ছিলেন। রাহুলের মতে, রিজু প্রথমে পরিবারকে বলেছিলেন যে, কার্তিয়ায়ানি আম্মা বাথরুমে পড়ে গিয়েছিলেন এবং আঘাত পেয়েছিলেন।

গুরুতর আঘাতের কারণে কার্তিয়ায়ানী আম্মাকে নিকটবর্তী পারিয়ারাম সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর হাত-সহ দেহের নানা স্থানে কালশিটে দাগ পড়েছে। যা দেখে হাসপাতালের নার্স এফআইআর দায়ের করেন। এফআইআর অনুসারে, নাতি রিজু বৃদ্ধা কার্তিয়ায়ানি আম্মাকে চেপে ধরে মারধর করেছে এবং দেয়ালে মাথাও ঠুকে দিয়েছে।

পয়ন্নুর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত ধারায় বৃদ্ধাকে অন্যায়ভাবে আটকে রাখা এবং স্বেচ্ছায় আঘাত করা সম্পর্কিত মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া