শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

SNU Vice-Chancellor to Inaugurate a Month long Internship at Calcutta Mathematical Society

কলকাতা | ডেটা সায়েন্স থেকে গণিত—ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু ছাত্রছাত্রীদের বিশেষ ইন্টার্নশিপ, উপস্থিত থাকবেন এস এন ইউ-র উপাচার্য

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মে ২০২৫ ০১ : ০১Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: জাতীয় শিক্ষা নীতির (NEP-2020) আওতায় ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে এক মাসব্যাপী বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম। দেশের বিভিন্ন কলেজের গণিত ও পদার্থবিদ্যার ১৫৫ জন স্নাতকস্তরের ২য় ও ৪র্থ সেমিস্টারের ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৩৪ জন গণিত এবং ২১ জন পদার্থবিদ্যার ছাত্রছাত্রী।

 

এই ইন্টার্নশিপে মেন্টর হিসেবে থাকছেন প্রায় ২৫ জন বিশিষ্ট অধ্যাপক, যাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে এসেছেন এবং ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির আজীবন সদস্য। এই বিশাল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ই মে, ২০২৫ দুপুর ১২টায়, সোসাইটির নিজস্ব প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্রছাত্রী, মেন্টর, কাউন্সিল মেম্বার, কো-অর্ডিনেটর, সোসাইটির সম্পাদকমণ্ডলী, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি এবং সভাপতি।

 

উদ্বোধনী ভাষণ দেবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। পাশাপাশি, এক আন্তর্জাতিক ব্যাংকের বিশিষ্ট প্রতিনিধি ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করবেন।

 

এই ইন্টার্নশিপ অনুষ্ঠানের সঞ্চালনা ও সূত্রধরের দায়িত্বে রয়েছেন ডা. বাপ্পা দাস, (বাঁকুড়া  বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সোসাইটির কাউন্সিল সদস্য), অনুষ্ঠানের সাফল্যের জন্য আগাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল অংশগ্রহণকারী, সদস্য, কর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া