বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ মে ২০২৫ ২৩ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের জন্য মুখোমুখি বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। শুক্রবার তুরস্কের ইস্তানবুলে ঐতিহাসিক দোলমাবাচচে প্রাসাদে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বিরাট প্রভাব ফেলেছে আন্তর্জাতিক পর্যায়ে। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন তুরস্কের প্রতিনিধিরাও। এমনকি, দেখা গিয়েছে তুরস্কের বিদেশমন্ত্রীকে হাকান ফিদানকেও।
সম্প্রতি, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর হস্তক্ষেপেই দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা কমেছে। তার আগে মধ্যপ্রাচ্য সফর শেষ করে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প ঘোষণা করেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই সরাসরি বৈঠক করবেন। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা বৈঠকের সময়সূচি নির্ধারণ করব’। অন্যদিকে, ইউক্রেনের প্রতিনিধিদলের দাবি, শান্তি ফেরাতে গেলে দরকার ৩০ দিনের যুদ্ধবিরতি, অপহৃত ইউক্রেনীয় শিশুদের ফেরত দেওয়া, দুই দেশের যুদ্ধবন্দিদের ফিরিয়ে দেওয়া। অন্যদিকে, রাশিয়া জানায়, তারাও কূটনৈতিক পথেই যুদ্ধ সমাপ্ত করতে চায় এবং যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনায় আগ্রহী। কিন্তু পাল্টা ইউক্রেনকে চাপে রেখেছেন রুশ প্রতিনিধিরা। তাঁরা দাবি করেন, এই যুদ্ধবিরতিকে কাজে নতুন করে আধুনিক অস্ত্র সংগ্রহ করতে পারে ইউক্রেন।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার প্রস্তাব রেখেছিলেন পুতিন। কিন্তু জেলেনস্কি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে দুই দেশই বৈঠকে পাঠায় নিজেদের প্রতিনিধি দলকে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেনের রাষ্ট্রদূত কিথ কেলোগ। তবে রুবিও সাফ জানিয়ে দেন, আলোচনার এই পর্যায়ে খুব একটা বড় অগ্রগতি আশা করা যাচ্ছে না। শুক্রবার রাশিয়ার তরফে জানানো হয়েছে, পূর্ব ইউক্রেনের একটি গ্রাম দখল করেছে তারা। ইউক্রেনের ডিপ্রো শহর থেকেও বিমান হামলার সতর্কতা ও বিস্ফোরণের খবর মিলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?