সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৪০ কেজির বোঝা নিয়ে কেদারনাথের দুর্গম পথে কুলি, ভিডিও দেখলে চোখে জল আসবেই

Kaushik Roy | ১৬ মে ২০২৫ ২৩ : ০১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ছোটখাটো উচ্চতার পেটানো চেহারা। কাঁধে প্রায় ৪০ কেজির ওজন। কিন্তু তাতেও কোনও তাপ-উত্তাপ নেই। কেদারনাথের দুর্গম পাহাড়ি পথে বিরাট ওজন কাঁধে নিয়েই মাইলের পর মাইল হেঁটে চলেছেন এক নেপালি কুলি। গোটা ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি রীতিমত হইচই ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় তিন কোটিরও বেশি মানুষ।

কিন্তু এত কষ্ট করেও ওই ব্যক্তি কত টাকা পান? শুনলে অবাক হবেন অনেকেই। ভিডিওতে ওই কুলি জানিয়েছেন, এতটা পরিশ্রম করে কেদারনাথের ওপরে ৪০ কেজি ওজন তুলে তাঁর আয় হয় মাত্র ২৫০০ টাকা। কেদারনাথ মন্দিরের রাস্তাটি ভারতীয় তীর্থযাত্রার রুটগুলির মধ্যে অন্যতম কঠিন ট্রেক হিসেবে পরিচিত। পাথুরে রাস্তা প্রতিনিয়ত বাধা এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। যিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন সেই ভিডিওগ্রাফারকে ওই কুলি প্রশ্ন করেন, ‘ওপরে এক বোতল জলের দাম ১০০ টাকা কেন জানেন?

কারণ, এটাকে পিঠে করে এই দুর্গম পথে নিয়ে যাওয়াটা খুব কঠিন কাজ’। তাঁর কথায়, এত কষ্টের বিনিময়ে বোঝা যায় এই দামের মূল্য। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ইতিমধ্যেই তাতে লাইক পড়েছে ১০ লক্ষেরও বেশি। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মন্তব্য, ‘এটাই সত্যিকারের পরিশ্রম। আমার হৃদয়ে এঁদের জন্য আলাদা জায়গা আছে। ঈশ্বর যেন তোমায় অশেষ আশীর্বাদ করেন’। আরেক ব্যক্তি কমেন্ট করে লিখেছেন, ‘২৫০০ টাকা এই পরিশ্রমের তুলনায় একেবারেই কম’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া