বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ মে ২০২৫ ২২ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলে যাতে কোনও সাইবার হামলা না হয় সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্ডিয়া টুডের খবর অনুসারে এবিষয়ে নয়া দিল্লির রেল ভবনে একটি বিশেষ বৈঠক হয়েছে। এই কাজে খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা।
দেশকে রক্ষা করতে হলে সাইবার হানা থেকে বাঁচাতে হবে। ভারতীয় রেলের যে নেটওয়ার্ক গোটা দেশজুড়ে রয়েছে তার ওপর নজর রয়েছে সাইবার হ্যাকারদের। সেখানে রেলযাত্রীদের বিরাট সমস্যা তৈরি হতে পারে বলে আগে থেকেই সতর্ক হতে চাইছে ভারতীয় রেল। তাই এবার তারা আগে থেকেই ব্যবস্থা নিতে চাইছে।
ভারতীয় রেলের সমস্ত ব্যবস্থাই কম্পিউটার পরিচালিত। একে সহজে হ্যাক করা যায় না। তবে আধুনিক প্রযুক্তির সামনে আগে থেকেই সতর্ক পদক্ষেপ নিতে চায় ভারতীয় রেল। তাই তারা এবার রেলের সাইবার নিরাপত্তা নিয়ে আগে থেকেই কোমর বেঁধেছে।
রেলের এক প্রাক্তন কর্তা জানিয়েছেন, ভারতীয় রেলের টিকিট বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। একে সহজে ভাঙা সম্ভব নয়। এই কাজে বেছে নেওয়া হয়েছে দেশের কয়েকটি প্রথম সারির প্রতিষ্ঠানকে।
একবার এই সাইবার সিকিউরিটি শুরু হয়ে গেল কোনও হ্যাকার ভারতীয় রেলের ওয়েবসাইটকে কাবু করতে পারবে না। ভারতীয় রেল বিগত ১০ বছরে দেশের প্রচুর প্ল্যাটফর্মকে ডিজিটাল করেছে। এরফলে গ্রাহকদের সমস্যা কমেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মনে করেন ইলেকট্রনিক্স এবং আইটি বিভাগ যদি শক্তিশালী হয় তাহলে গ্রাহকদের সুবিধার পাশাপাশি রেলের নিরাপত্তা আরও জোরদার করা যাবে।
ভারতীয় রেল ইতিমধ্যেই দুর্ঘটনা থেকে বাঁচতে কবচ সিস্টেম চালু করেছে। এগুলি প্রধানত দ্রুতগতির ট্রেনে চালু করা হয়েছে। আইআরসিটিসি-র ওয়েব থেকে শুরু করে মোবাইল পোর্টাল এখন যে হারে উন্নত হয়েছে তাতে দেখা যায় প্রতিদিন প্রায় ১ মিলিয়ন বুকিং করা যায়। এছাড়া রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং গোটা দেশে রেলের পরিষেবাকে উন্নত করেছে। ভারতীয় রেলের পরিকাঠামো বর্তমানে স্টিল বা কংক্রিটের ওপর নয়, সফটওয়ারের ওপরেও বিরাট নির্ভরশীল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?