মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ মে ২০২৫ ২২ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহের পর এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা। যা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। মোদি-শাহদের তুলোধনা করছে দেশের শতাব্দী প্রাচীন দলটি।
কী বলেছেন উপ-মুখ্যমন্ত্রী?
জব্বলপুরের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জগদীশ দেবদা। সেখানেই তিনি বলেন, "যখন জানতে পারলাম যে, পর্যটকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পরে হত্যা করেছিল জঙ্গিরা তখন আমার মনে প্রচুর রাগ হয়। নিরিহ পর্যটকদের নারী ও শিশুদের সামনে গুলি করা হয়েছিল। তাঁদের বেছে বেছে হত্যা করা হয়েছিল। দেশ প্রতিশোধ নিতে চেয়েছিল। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সমগ্র দেশ, দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা তাঁর পায়ে মাথা নত করে।"
কংগ্রেস মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে 'লজ্জাজনক' বলে অভিহিত করে রাজ্যজুড়ে বিক্ষোভের ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপি নেতারা দেবদার পক্ষে কথা বলেছে। কংগ্রেসের বিরুদ্ধে দেবদার কথা বিকৃত করার অভিযোগ তুলেছে।
কংগ্রেসের বক্তব্য-
কংগ্রেস দেবদার বক্তৃতার ক্লিপটি শেয়ার করে বলে, "দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা প্রধানমন্ত্রী মোদির পায়ে মাথা নত করে। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা এই কথা বলেছেন। জগদীশ দেবদার এই বক্তব্য খুবই নিম্নমানের এবং লজ্জাজনক। এটি সেনাবাহিনীর বীরত্ব এবং সাহসের প্রতি অপমান।"
হাত শিবিরের দাবি, "আজ যখন পুরো দেশ সেনাবাহিনীর সামনে মাথা নত করছে, তখন বিজেপি নেতারা আমাদের সাহসী সেনাবাহিনী সম্পর্কে তাদের নীচ ধারণা প্রকাশ করছেন। বিজেপি এবং জগদীশ দেওরার ক্ষমা চাওয়া উচিত। তাদের পদ থেকে অপসারণ করা উচিত।"
Our soldiers protect the nation — not politicians’ egos.
— Goa Pradesh Youth Congress (@IYCGoa) May 16, 2025
Saying that the Indian Army bows at the feet of PM Modi is not just outrageous — it’s an insult to the sacrifice, valour, and dignity of our armed forces.
BJP leader Jagdish Devda’s words are disgraceful. pic.twitter.com/ApekeMnkop
পাল্টা বিজেপি-
কংগ্রেসের অভিযোগের জবাবে, বিজেপি জগদীশ দেবদার পক্ষ নিয়েছে এবং কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে তাঁর কথা এবং অনুভূতি বিকৃত করার অভিযোগ করেছে।
মধ্যপ্রদেশে বিজেপির মিডিয়া সেলের প্রধান আশিস আগরওয়াল বলেছেন, "কংগ্রেস নেতারা দেশকে, দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান করেন না। তাদের বক্তব্যের সঙ্গে খাপ খাইয়ে কথা ও অনুভূতি বিকৃত করার জন্যই কংগ্রেস নেতৃত্ব পরিচিত। জগদীশ দেবদাজি স্পষ্টভাবে বলেছেন যে সমগ্র জাতি পাকিস্তানে হামলা চালানো আমাদের সৈন্য এবং সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়। যদি কংগ্রেস রাজনৈতিক স্বার্থে এটিকে বিকৃত করতে চায়, তাহলে তাই হোক। কিন্তু, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী এবং নেতা আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং বীরত্বকে স্যালুট জানাতে ঐক্যবদ্ধ।"
প্রদেশ কংগ্রেস প্রধান জিতু পাটোয়ারী বলেছেন যে, দল তাদের প্রতিবাদ জানাতে এবং তাদের পদত্যাগ দাবি করতে রাজ্য জুড়ে জগদীশ দেবদা এবং বিজয়ের কুশপুত্তলিকা দাহ করবে
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?